ঢাকা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখবে তুরস্ক, কড়া প্রতিবাদ গ্রিসের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরের বিরোধপূর্ণ এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান তৎপরতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। আজ ওই এলাকায় তুরস্কের অনুসন্ধান তৎপরতা বন্ধ হয়ে যাবে বলে এর আগে ধারণা করা হলেও বাস্তবে তা ঘটেনি।

সোমবার আঙ্কারা অনুসন্ধান তৎপরতার সময়সীমা আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। প্রাথমিক ঘোষণা অনুযায়ী আজ পহেলা সেপ্টেম্বর পর্যন্ত অনুসন্ধান তৎপরতা চালানোর কথা ছিল।

নতুন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে প্রতিবেশী দেশ গ্রিস। তুর্কি পদক্ষেপকে বেআইনি আখ্যা দিয়েছে গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ওই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

গত ২৪ আগস্ট ভূমধ্যসাগরের বিতর্কিত সমুদ্রসীমায় অনুসন্ধান চালানোর ঘোষণা দেয় তুরস্কের গবেষণা জাহাজ অরুচ রেইস। এর আগে সোমবার উত্তেজনা নিরসনে তুরস্ককে আলোচনার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা। পূর্ব ভূমধ্যসাগরে কোনও একতরফা পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানায় তারা। তারপরও ওই অঞ্চলে অনুসন্ধান কাজের সময়সীমা বাড়ানোর ঘোষণা দিল তুরস্ক।

এর প্রতিক্রিয়ায় গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে, ‘তুরস্ক আলোচনার আহ্বান উপেক্ষা এবং উসকানি বাড়ানো অব্যাহত রেখেছে। তুরস্কের সঙ্গে বিরোধে গ্রিসের পক্ষে অবস্থান নিয়েছে ফ্রান্স।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখবে তুরস্ক, কড়া প্রতিবাদ গ্রিসের

আপডেট সময় ১১:৫১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০