ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগে উৎপাদনমুখী শিল্পায়ন চায় বাংলাদেশ: ড. তিতুমীর কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক বগুড়াকে বিভাগ করার ইঙ্গিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমানমন্ত্রী সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার কৃষিভিত্তিক উদ্যোক্তা, পণ্য বৈচিত্র্য, উদ্ভাবন ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

মীরাক্কেল থেকে বাদ পড়লেন শ্রীলেখা

আকাশ বিনোদন ডেস্ক :  

জি বাংলার রিয়েলিটি শো মীরাক্কেল আবার শুরু হতে চলেছে। কিন্তু এবার বিচারকের দায়িত্ব থেকে বাদ পড়লেন শ্রীলেখা মিত্র।

প্রায় একদশক ধরে মীরাক্কেলে বিচারকের আসনে ছিলেন তিনি। শ্রীলেখার জায়গায় স্বস্তিকা মুখোপাধ্যায়, নুসরত জাহান ও পাওলি দাম এ তিন অভিনেত্রীর নাম উঠে আসছে।

এমন খবরের প্রেক্ষিতে শ্রীলেখা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এইগুলোই প্রমাণ করে দেয়, নেপোটিজম কীভাবে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এটা আমার সঙ্গে ঘটে যাওয়া নতুন কোনও ঘটনা নয়। এর উল্টোটা হলেই বরং অবাক হতাম। আমাকে ছাড়াই জনপ্রিয় কমেডি শো শুরু হতে চলেছে। সত্যি কথা বলার জন্য, ব্র্যান্ডের প্রতি অনুগত থাকা এবং সিস্টেমের বিশেষ জায়গায় তৈলমর্দন না করার মূল্য এভাবেই আমাকে দিতে হচ্ছে। ’সেইসঙ্গে অভিনেত্রী সংশ্লিষ্ট চ্যানেলকে ধন্যবাদও জানিয়েছেন।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে বলিউড যখন স্বজনপোষণ বা নেপোটেজিম বিতর্কে উত্তাল, সেই সময় শ্রীলেখা টলিউডের স্বজনপোষণ নিয়ে মুখ খুলেছিলেন। প্রকাশ্যে তিনি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণাকে দায়ী করেছিলেন। যদিও দু’জনে কেউই শ্রীলেখাকে কিছু বলেননি। কিন্তু এরপর স্বস্তিকার সঙ্গে প্রচ্ছন্ন লড়াই শুরু হয়েছিল শ্রীলেখার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

মীরাক্কেল থেকে বাদ পড়লেন শ্রীলেখা

আপডেট সময় ১০:২২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০