ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাবর-হাফিজের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে পাকিস্তানের বড় সংগ্রহ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বৃষ্টিতেই ভেস্তে গেল টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সেদিন টম ব্যান্টনের বিস্ফোরক ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা।

তবে আজ মুগ্ধ করলেন পাক দলের অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ হাফিজ।

রোববার ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে যায় পাকিস্তান। শুরুটা করেন বাবর আজম।

ফাখর জামানকে সঙ্গে নিয়ে ৫১ বলের উদ্বোধনী জুটিতে তুলেন ৭২ রান তুলেন অধিনায়ক বাবর আজম। ইনিংসের নবম ওভারে এসে এই জুটিতে ভাঙন ধরান আদিল রশিদ। আদিল রশিদের বল লং অন দিয়ে বাউন্ডারি মারতে গিয়ে ব্যান্টনের হাতে ধরা দেন ফাখর।
৭২ রানের জুটিতে ফাখরের অবদান ২২ বলে ৫ চার আর ১ ছক্কায় ৩৬ রান।

ফাখরকে হারিয়ে হাফিজের সঙ্গে জুটিবদ্ধ হন বাবর। এরই মধ্যে ৩৭ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরি তুলে নেন বাবার।

বাবর-হাফিজ জুটিতেও কুঠারাঘাত করেন আদিল রশিদ। আউট হওয়ার আগে ৪৪ বলে ৭ বাউন্ডারিতে ৫৬ রান করে স্যাম বিলিংসের হাতে ধরা দেন বাবর। মোহাম্মদ হাফিজের সঙ্গী হন শোয়েব মালিক। ৩৬ বলে ৬৯ রানের টর্নেডো ইনিংস খেলেন হাফিজ। এতে ৫ বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার রয়েছে তার।

ইনিংসের এক বল বাকি থাকতে ইয়ন মরগ্যানের ক্যাচে পরিণত হয়ে প্যাভিলিয়নে ফেরেন অলরাউন্ডার হাফিজ। শোয়ব মালিকের ১৪ রানসহ ৪ উইকেটে ১৯৫ রানের বড় সংগ্রহ দাঁড় করে পাকিস্তান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবর-হাফিজের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে পাকিস্তানের বড় সংগ্রহ

আপডেট সময় ০৯:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০