ঢাকা ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুইডেনে কুরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরে কুরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করেছেন কয়েকশ মুসলিম তরুণ। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের জের ধরে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে। খবর বিবিসির।

শুক্রবার মালমো শহরের কেন্দ্রস্থলে উগ্র ডানপন্থি ইসলাম বিদ্বেষীরা কুরআনে আগুন ধরিয়ে দেয়ার পর সেখানকার মুসলিমরা এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।সুইডেনের পুলিশ বলছে, প্রায় ৩০০ মানুষ প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়েছিল।

সুইডেনের উগ্র ডানপন্থিরা মালমো শহরের দু’টি স্থানে আলাদাভাবে পবিত্র কুরআনের অবমাননা করে।একটি ঘটনায় এই মহাগ্রন্থে আগুন ধরিয়ে দেয়া হয় এবং দ্বিতীয় ঘটনায় তিন ব্যক্তি কুরআনের একটি কপিতে পা দিয়ে আঘাত করে।

প্রতিবেশী ডেনমার্কের উগ্র ডানপন্থি ও অভিবাসী বিরোধী নেতা রাসমোস পালুদান সুইডেনের মামলো শহরের কুরআন অবমাননার ঘটনায় অংশ নিতে চেয়েছিল। কিন্তু সুইডেনের পুলিশ ওই শহরে প্রবেশের আগেই তাকে আটক করে বহিষ্কার করা হয়। পালুদান এর আগে ডেনমার্কে কুরআন অবমাননার ঘটনায় জড়িত ছিলেন।

সুইডিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুই বছরের জন্য পালুদানের সুইডেনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সুইডেনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার কুরআন অবমাননার ঘটনায় জড়িত থাকার অভিযোগ তিনজনকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুইডেনে কুরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় ০১:১৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০