ঢাকা ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মঙ্গলবার খুলছে উহানের সব শিক্ষাপ্রতিষ্ঠান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানের সকল স্কুল এবং কিন্ডার গার্ডেন খুলছে আগামী মঙ্গলবার। শহরটিতে প্রায় দুই হাজার ৮৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে যেখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ১০ লাখ।

তবে যেসব বিদেশী শিক্ষার্থী এখনও সংশ্লিষ্ট স্কুল থেকে কোন বার্তা পান নি, তাদের ক্যাম্পাসে ফেরার প্রয়োজন নেই। খবর রয়টার্সের।

সরকারের বিবৃতি বলছে, স্কুল এবং কিন্ডারগার্ডেনের পাশাপাশি উহানের বিশ্ববিদ্যালয়গুলোও খুলবে আগামী সোমবার। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের অবস্থা সম্পর্কে প্রতিদিন স্বাস্থ্য মন্ত্রনালয়কে অবহিত করতে হবে।

শহরটির কর্তৃপক্ষ বলছে, তারা একটি জরুরি পরিকল্পনা করেছে যাতে উদ্ভূত খারাপ পরিস্থিতিতে ঝুঁকি কমাতে তারা অনলাইন পাঠদানে ফিরে যেতে পারে। তারা শিক্ষার্থীদের মাস্ক পড়ার নির্দেশ দিয়েছে এবং সম্ভব হলে গণপরিবহন এড়িয়ে চলার অনুরোধ করেছে।

সরকারের পক্ষ থেকে স্কুলগুলোকে রোগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে বলা হয়েছে।অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলার পাশাপাশি পরবর্তী মহামারী মোকাবেলায় শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

জানুয়ারির শেষ থেকে এপ্রিল পর্যন্ত উহান দুই মাসেরও বেশি সময় ধরে লকডাউনে ছিল। শহরটিতে এই ভাইরাস মৃতের সংখ্যা তিন হাজার ৮৬৯। যা পুরো চীনের ৮০ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মঙ্গলবার খুলছে উহানের সব শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট সময় ১০:৩৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০