ঢাকা ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের সঙ্গে সম্পর্কের উন্নতি জরুরি: ইমরান খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

পাকিস্তান ও ইরানের মধ্যকার সম্পর্ক সব সময় ইতিবাচক। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব হওয়ার পর নতুন ধারার ইরানকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশগুলোর একটি পাকিস্তান। আবার ইরানই প্রথম স্বাধীন পাকিস্তানকে স্বীকৃতি দিয়েছিল। অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তায় দুই দেশের মধ্যে রয়েছে জোরদার সম্পর্ক। প্রতিবেশী দেশ দু’টির মধ্যে এই বিদ্যমান সম্পর্কে সন্তুষ্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে দ্বিপক্ষীয় এই সম্পর্ক আরও উন্নত করা জরুরি বলে মনে করছেন তিনি।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, গত দুই বছর ধরে পাকিস্তান প্রতিবেশী দেশগুলোসহ আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নত করছে। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সঙ্গে বিশেষ করে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ অঞ্চলের উত্তেজনা কমানোর ক্ষেত্রে পাকিস্তান ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ইরান ও সৌদি আরবের মধ্যকার উত্তেজনার মধ্যে ইমরান গত বছরের এপ্রিলে তেহরান সফর করেছিলেন এবং সে সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনী ও প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠক করেন। পাকিস্তানের পক্ষ থেকে তখন দাবি করা হয়, ইরান ও সৌদি আরবের মধ্যকার উত্তেজনা কমানোর লক্ষ্যে ইমরান খান মধ্যস্থতার ভূমিকায় নেমেছেন।

ইমরানের এই সফরকে তেহরান স্বাগত জানায়। ওই সময় তিনি সৌদি আরবও সফর করেন। ইরান সফরে গিয়ে সেখানকার নগর ব্যবস্থাপনা দেখে অভিভূত ইমরান। রাজধানী তেহরানের উন্নয়নের প্রশংসা করে তিনি বলেছেন, পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান এ ক্ষেত্রে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা করাচি ও লাহোরের জন্যও মডেল হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানের সঙ্গে সম্পর্কের উন্নতি জরুরি: ইমরান খান

আপডেট সময় ০১:৪০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০