ঢাকা ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন ঠেকাতে একজোট তুরস্ক, রাশিয়া ও ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সিরিয়ার অভ্যন্তরে ইহুদিবাদী ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান, রাশিয়া ও তুরস্ক।

মঙ্গলবার জেনেভা বৈঠক শেষ হওয়ার পর ইরান, রাশিয়া ও তুরস্কের প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। খবর ডেইলি সাবাহর।

একইসঙ্গে সিরিয়ার কুর্দিদের সঙ্গে একটি মার্কিন কোম্পানির স্বাক্ষরিত তেল চুক্তির বিষয়েও উদ্বেগের কথা জানানো হয়েছে।

ইরনা জানিয়েছে, সিরিয়ার নতুন সংবিধান প্রণয়নের ব্যাপারে সিরিয়ার সরকার, বিরোধীদলগুলো ও আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে মঙ্গলবার জেনেভায় তৃতীয় দফা ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকের অবকাশে ইরান, তুরস্ক ও রাশিয়ার প্রতিনিধিরা আলাদা ত্রিদেশীয় বৈঠকে করেন।

বিবৃতিতে সিরিয়ায় ইসরাইলের অব্যাহত হামলাকে আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিরোধী পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়।

ইরান, রাশিয়া ও তুরস্কের যৌথ বিবৃতিতে সিরিয়ার তেল বিক্রির অর্থকে সেদেশের জনগণের সম্পদ হিসেবে অভিহিত করে বলা হয়, দেশটির তেল সম্পদ কুক্ষিগত করার যে পদক্ষেপ মার্কিন কোম্পানিগুলো নিয়েছে তা নিন্দনীয়।

এদিকে লেবাননের শিয়াগোষ্ঠী হিজবুল্লাহর কয়েকটি সীমান্ত চৌকিতে বুধবার সকালে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলি সেনারা ইলুমিনেশন ফ্লেয়ার, স্মোক শেল ও পাল্টা গুলিবর্ষণ করে বলে জানিয়েছে ইসরাইলি বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন ঠেকাতে একজোট তুরস্ক, রাশিয়া ও ইরান

আপডেট সময় ১১:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০