ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

অ্যাপলের প্রথম ভাসমান স্টোর

আকাশ আইসিটি ডেস্ক : 

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল প্রথমবারের মতো ভাসমান স্টোর খুলতে যাচ্ছে। সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডস রিসোর্টের কাছে এ ডোম আকৃতির স্টোর চালু করার পরিকল্পনা করেছে অ্যাপল।

টুইটারে টিজার ভিডিও প্রকাশ করে অ্যাপল জানিয়েছে শিগগিরই স্টোরটি চালু হবে। অফিশিয়াল টিজারে বলা হয়েছে, এটি হবে এমন এক জায়গা যেখানে আপনি নতুন কিছু খুঁজে পাবেন, সংযুক্ত হতে পারবেন এবং তৈরি করতে পারবেন। এ অ্যাপল স্টোর তৈরি করা হয়েছে গ্লাস প্যানেল দিয়ে। ফলে দিনের বেলায় সূর্যের আলোতে উঁচু উঁচু বিল্ডিংয়ের প্রতিফলন এতে দেখা যাবে। রাতের বেলা এতে দেখা যাবে রঙিন আলো।

স্টোরটিতে ব্রিজ দিয়ে প্রবেশ করা যাবে। এছাড়াও, পার্শ্ববর্তী শপিংমল থেকে আন্ডারওয়াটার টানেলের মাধ্যমে সরাসরি এ স্টোরে যাওয়া যাবে। এটি সিঙ্গাপুরের তৃতীয় অ্যাপল স্টোর। এর আগে ২০১৭ সালে শপিংমলে ও ২০১৯ সালে এয়ারপোর্টে অ্যাপল স্টোর তৈরি করা হয়। সারা বিশ্বের মধ্যে এটি অ্যাপলের ৫১২তম স্টোর।

মহামারীর কারণে অধিকাংশ কোম্পানিই ব্যয় কমানোর দিকে ঝুঁকছে। তবে অ্যাপল এ দলে নেই। চলতি মাসেই তারা ২ ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে। মহামারীর মধ্যেই তাদের শেয়ার মূল্য রেকর্ড পরিমাণ বেড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নমিনি হলেই সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাবের পুরো টাকা নিজের নয়: হাইকোর্ট

অ্যাপলের প্রথম ভাসমান স্টোর

আপডেট সময় ০৯:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০