ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতিসংঘে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র: ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকার ইরানবিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাবেদ জারিফ বলেছেন, দিনে দিনে একঘরে হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, একগুঁয়েমির কারণে এই বিশ্ব সংস্থায়ও আমেরিকা আবারও একঘরে এবং অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর আনাদোলু ও গার্ডিয়ানের।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা এক চিঠিতে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল সংক্রান্ত স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালু করার দাবি জানিয়েছিলেন।

সেই প্রসঙ্গ উল্লেখ করে জারিফ মঙ্গলবার রাতে এক টুইটবার্তায় লিখেছেন, পম্পেওর আইন লঙ্ঘনকারী দাম্ভিকতা আমেরিকাকে আরেকবার জনবিচ্ছিন্ন করেছে।

আমেরিকা তার বেআইনি আবেদনের ব্যাপারে শুক্রবারের বৈঠকে আলোচনা অনুষ্ঠানের বিরোধিতা করলেও মঙ্গলবার এ পরিষদের বৈঠকে উপস্থিত সদস্য দেশগুলো মার্কিন আবেদনকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের এখন পেশিশক্তি দেখানোর আচরণ পরিহার করার সময় এসে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতিসংঘে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র: ইরান

আপডেট সময় ০১:২১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০