ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

একসঙ্গে ৫ সিনেমায় সুযোগ পাবো ভাবিনি: দীঘি

আকাশ বিনোদন ডেস্ক :

চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবেই তুমুল জনপ্রিয় প্রার্থনা ফারদিন দীঘি। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এবার তার যাত্রা শুরু হতে যাচ্ছে নায়িকা হিসেবে। তবে একটি কিংবা দুইটি নয়, একসঙ্গে একই প্রযোজনা সংস্থার পাঁচ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

আগামী সেপ্টেম্বর থেকে সিনেমাগুলোর শুটিং ধারাবাহিকভাবে শুরু হবে বলে জানিয়েছেন দীঘি। পাঁচটি সিনেমার দুইটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। তার একটি সিনেমার নাম ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। অন্য আরেকটি মালেক আফসারীর ‘ধামাকা’। নাম ঠিক না হওয়া একটি করে সিনেমা করবেন কাজী হায়াৎ ও শাহীন সুমন।

দীঘি বলেন, দুইটি সিনেমা আগেই চূড়ান্ত ছিল। এরপর আরো তিনটি সিনেমা চূড়ান্ত হয়েছে। একসঙ্গে ৫ সিনেমায় সুযোগ পাবো সেটা আগে ভাবিনি। সেজন্য আমি খুব খুশি। আমার মতো শিশুশিল্পী থেকে একসঙ্গে পাঁচটি সিনেমায় কাজের সুযোগ এর আগে কেউ পেয়েছেন কিনা সেটা জানা নেই। এখন সিনেমাগুলোর জন্য নিজেকে প্রস্তুত করছি। সবগুলোতে ভালো করার চেষ্টা করবো।

শাপলা মিডিয়ার ব্যানারে এই পাঁচ সিনেমা প্রযোজনা করছেন সেলিম খান। সিনেমাগুলোতে দীঘির নায়ক হচ্ছেন প্রযোজকের ছেলে শান্ত খান।

শুরুতে একটি মোবাইল অপারেটরের বিজ্ঞাপনে দুর্দান্ত অভিনয় করে সাড়া ফেলে ছোট্ট দীঘি। এরপর বড় পর্দায় ডাক পেয়ে শিশুশিল্পী হিসেবে দীঘি অভিনয় করেছেন- ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ মোট ৩৮টি সিনেমায়। চলতি বছর বঙ্গবন্ধুর বায়োপিকেও অভিনয়ের জন্য তাকে চূড়ান্ত করা হয়।

এদিকে ২০১৯ সালে উত্তম আকাশ পরিচালিত ‘প্রেম চোর’ সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে শান্ত খানের। কলকাতার শ্রাবন্তির সঙ্গে এরই মধ্যে ‘বিক্ষোভ’ নামের আরেকটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

একসঙ্গে ৫ সিনেমায় সুযোগ পাবো ভাবিনি: দীঘি

আপডেট সময় ১০:১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০