ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সাংবাদিকদের যাচ্ছেতাই বলে গালিগালাজ করলেন ব্রাজিল প্রেসিডেন্ট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সাংবাদিকদের ওপর ভীষণ ক্ষেপেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। স্ত্রীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন করায় রবিবার এক সাংবাদিকের মুখে ঘুষি মারার হুমকি দেন তিনি। এরপরের দিন আবারও সংবাদকর্মীদের যাচ্ছেতাই বলে গালিগালাজ করলেন বলসোনারো।

‘ব্রাজিল বিটিং কোভিড’ নামক এক অনুষ্ঠানে কথা বলার সময় বলসোনারো বলেন, সাংবাদিকেরা ‘শয়তান’ ও ‘লম্পট’। শুধু তাই নয়, ব্রাজিল প্রেসিডেন্টের দাবি সাংবাদিকদের ‘পশ্চাদদেশে চর্বি জমে গেছে’।

করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে বিশ্বে বর্তমানে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। আক্রান্ত ছাড়িয়েছে ৩৬ লাখ ২৭ হাজার; মৃত্যু ১ লাখ ১৫ হাজার।
গত জুলাইয়ে নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলসোনারো। তার দাবি, সেনাবাহিনীতে ক্যাপটেন হিসেবে থাকার সময় শরীর অ্যাথলেটদের মতো ফিট রাখার জন্যই এই ভাইরাস থেকে সহজে আরোগ্য লাভ করেছেন তিনি।

উপস্থিত সাংবাদিকদের ভ্রুকুটি কেটে বলসোনারো বলেন, “আপনাদের মধ্যে যাদের পশ্চাদদেশে চর্বি জমে গেছে তারা আক্রান্ত হলে বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। আপনারা কেবল জানেন, কিভাবে আপনাদের কলম বাজে উদ্দেশে ব্যবহার করতে হয়।”

২০১৯ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে নানা ইস্যুতে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি করে আসছেন বোলসোনারো। তার আচার-আচরণ অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় ৬৫ বছর বয়সী এই অতি ডানপন্থী রাজনীতিককে ‘ট্রপিক্যাল ট্রাম্প’ বলে উল্লেখ করা হয়।

ব্রাজিলের ন্যাশনাল জার্নালিস্ট ফেডারেশন জানিয়েছে, গত এক বছরে ১১৬ বার সংবাদমাধ্যম বা সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন বোলসোনারো।

একটি বিবৃতি দিয়ে সংগঠনটি বলেছে, “একজন সাংবাদিকের প্রশ্নে প্রেসিডেন্ট আরও একবার দ্বিধাহীন চিত্তে আগ্রাসী আচরণ করলেন, এটি দুঃখজনক। এই আচরণ সংবিধান স্বীকৃত বাক-স্বাধীনতা এবং গণতন্ত্রের সঙ্গে কোনোভাবেই সংগতিপূর্ণ নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের যাচ্ছেতাই বলে গালিগালাজ করলেন ব্রাজিল প্রেসিডেন্ট

আপডেট সময় ১২:১৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০