ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে সেতু থেকে কীর্তনখোলায় ঝাঁপ কলেজছাত্রীর!

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুতে প্রেমিকের সাথে বেড়াতে এসে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিয়ে স্বর্ণা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে নদীতে মাছ শিকাররত জেলেরা তাকে উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ স্বর্ণা আক্তারকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন স্বর্ণা আক্তার সুস্থ রয়েছে বলে চিকিৎসক পুলিশকে জানিয়েছে।
সে পিরোজপুরের স্বরূপকাঠির সুটিয়াকাঠি এলাকার আব্দুল মালেকের মেয়ে এবং স্থানীয় ফজিলা রহমান মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী মডেল থানার এসআই নিজাম মাহমুদ ফকির জানান, স্বর্ণা আক্তারের সাথে একই এলাকার জয় নামে সনাতন ধর্মাবলম্বি এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। কারোর পরিবার তাদের সম্পর্ক মেনে নিচ্ছে না। এ নিয়ে জয়ের সঙ্গে কথা বলতে তারা দুই জনে পিরোজপুর থেকে বরিশালের দপদপিয়া সেতুতে যায়। জয়ের সাথে কথা বলার এক পর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয় স্বর্ণার। এ সময় রাগে ক্ষোভে সেতু থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দেয় সে।

পরে নদীতে মাছ ধরার জেলেরা তাকে উদ্ধার করে স্থানীয় আজিজ খলিফার বাড়ি নিয়ে যায়। পরে খবর পেয়ে স্বর্ণা আক্তারকে ওই বাড়ি থেকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন (মহিলা) ওয়ার্ডে ভর্তি করেন। সে সুস্থ আছে বলে চিকিৎসকের বরাতে জানান এসআই নিজাম মাহমুদ।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে স্বর্ণা আক্তারের অভিভাবকদের খবর দেয়া হয়েছে বলে জানান কোতয়ালী মডেল থানা ওসি মো. নুরুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে সেতু থেকে কীর্তনখোলায় ঝাঁপ কলেজছাত্রীর!

আপডেট সময় ১০:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০