ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির পরের সরকারের জন্য অর্থনীতিতে ‘বড় চ্যালেঞ্জ’ রয়েছে: অর্থ উপদেষ্টা যারা নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক চায় না,তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না. : সালাহউদ্দিন কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ২-০ গোলে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি

ফের হাসপাতালে জাপানের প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

করোনা মহামারির মধ্যে অতিরিক্ত কাজের চাপে অবসাদে ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। গত সপ্তাহে হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর সোমবার আবারও রাজধানী টোকিওর একটি হাসপাতালে গিয়েছিলেন শিনজো অ্যাবে। জানা গেছে অন্ত্রের রোগে ভুগছেন তিনি।

গত সপ্তাহে হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, প্রধানমন্ত্রী অ্যাবে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন। চলতি মাসের শুরুর দিকে জাপানের ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ফ্লাশের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ জুলাই প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তার কার্যালয়ে রক্তবমি করেন। ওই সংবাদের পর থেকেই অ্যাবের শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন শুরু হয়।

বেশ কয়েকটি সরকারি ও জোট সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে মেডিকেল চেক-আপের ফলাফল জানতেই আবারও হাসপাতালে গেছেন শিনজো অ্যাবে। গত সপ্তাহে প্রায় সাড়ে সাত ঘণ্টা ধরে তার মেডিকেল চেক-আপ করা হয়।

শিনজো আবে ২০১২ সালে জাপানের ক্ষমতা গ্রহণ করেন। বর্তমানে দ্বিতীয় মেয়াদে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। তবে অ্যাবের হাঁটাচলার গতি আগের চেয়ে অনেকটা ধীর হয়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

এদিকে, জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির টেক্স প্যানেলের চেয়ারম্যান আকিরা আমারি জানিয়েছিলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় অত্যধিক কাজের চাপে অবসাদে ভুগতে পারেন প্রধানমন্ত্রী আবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব

ফের হাসপাতালে জাপানের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০