ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার পরের সরকারের জন্য অর্থনীতিতে ‘বড় চ্যালেঞ্জ’ রয়েছে: অর্থ উপদেষ্টা যারা নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক চায় না,তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না. : সালাহউদ্দিন কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ২-০ গোলে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান

শুধু হত্যা নয়, মসজিদ জ্বালিয়ে দিতে চেয়েছিলাম: ব্রেন্টন ট্যারেন্ট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

শুধু হত্যা নয়, মসজিদ জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা ছিল। আদালতে এমন দাবি করেছেন নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্ট।

তিনি বলেন, “আমি নন-ইউরোপিয়ানদের মাঝে ভয় জাগাতে চেয়েছিলাম। ক্রাইস্টচার্চ মসজিদে হামলার আগে অন্যান্য মসজিদে হামলার পরিকল্পনাও করেছিলাম।”

গত বছরের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নামাজ আদায়ের সময় গুলি করে কমপক্ষে ৫১ জন মুসল্লিকে হত্যা করেন ট্যারেন্ট।
এ ঘটনায তার বিরুদ্ধে সোমবার শাস্তি ঘোষণার শুনানি শুরু হয়েছে দেশটির আদালতে।

ওই হামলা থেকে বেঁচে থাকা ব্যক্তি ও নিহতদের স্বজনদের উপস্থিতিতে এই শুনানি হচ্ছে।

সোমবার সকাল থেকে শুরু হয়ে চারদিন চলবে এই শুনানি। এতে ব্রেন্টন ট্যারেন্টকে যাবজ্জীবন জেল দেওয়া হতে পারে।

মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালায় এই অস্ট্রেলিয়ান সন্ত্রাসী। সেই হত্যাদৃশ্য আবার ফেসবুকে সরাসরি সম্প্রচার করে।

এ ঘটনায় নিহত হন বাংলাদেশি বেশ কয়েকজন। অল্পের জন্য রক্ষা পান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট তারকারা। এই হত্যাকাণ্ডে ট্যারেন্টের বিরুদ্ধে ৫১টি হত্যা, ৪০টি হত্যাচেষ্টা এবং সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে। যে ক্রাইস্টচার্চে সে এই হত্যালীলা চালিয়েছিল সেখানেই কোর্টহাউজে শুনানি শুরু হয়েছে। এতে উপস্থিত আছেন ওই হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিরা, নিহতদের পরিবারের সদস্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব

শুধু হত্যা নয়, মসজিদ জ্বালিয়ে দিতে চেয়েছিলাম: ব্রেন্টন ট্যারেন্ট

আপডেট সময় ০১:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০