ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া

শাশুড়ির পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হলেন জামাই!

আকাশ জাতীয় ডেস্ক:

লালমনিরহাটের হাতীবান্ধায় শাশুড়ির করা পর্নোগ্রাফি মামলায় মেয়ের জামাইকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার ইকবাল হোসেন মান্না ওই উপজেলার টংভাঙ্গা ইউপির বাড়াইপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে। শনিবার রাত ১ টার দিকে নীলফামারীর জলঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, একই উপজেলার সির্ন্দুনা ইউপির এক মেয়ের সঙ্গে প্রথমে প্রেম পরে বিয়ে হয় ইকবাল হোসেন মান্নার। কয়েকদিন সংসার করার পর তাদের মধ্যে কলহ শুরু হয়। তিন মাস ধরে ওই মেয়ে বাবার বাড়িতে অবস্থান করছে। এই সুযোগে ইকবাল হোসেন মান্না স্ত্রীর সঙ্গে তোলা বেশ কিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেন। ওই ঘটনায় মামলা করেন ওই মেয়ের মা।

ওসি আরো জানান, মামলার পর ইকবাল হোসেন মান্নাকে গ্রেফতারে অভিযান চালানো হয়। কিন্তু তিনি গা ঢাকা দেন। শনিবার রাত ১ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে নীলফামারী জলঢাকা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ইকবাল হোসেন মান্নাকে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর অশালিন ছবি ছড়িয়ে দেওয়ায় পুরো জেলা জুড়ে নিন্দার ঝড় উঠেছে। ওই মেয়েটি নিজের আত্মসম্মান ক্ষুণ্ণ হওয়ায় রবিবার রাতে আত্মহত্যারও চেষ্টা চালান বলে বাংলাদেশ প্রতিদিনকে জানান ওসি ফারুক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে

শাশুড়ির পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হলেন জামাই!

আপডেট সময় ১২:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০