ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হানিমুনে গিয়ে সমুদ্রসৈকত পরিষ্কারে নামলেন নবদম্পতি

আকাশ জাতীয় ডেস্ক: 

কক্সবাজার সমুদ্র সৈকতে এক নবদম্পতি হানিমুনে গিয়ে সৈকতের আবর্জনা পরিষ্কারে নেমেছেন। কাজটি করলেন বিয়ের পোশাকে, যাতে করে মানুষের নজরে আসেন এবং অন্যরা পরিবেশ পরিষ্কার রাখতে উদ্বুদ্ধ হন।

সদ্য বিয়ের পর সমুদ্রবিলাসে যাবার সিদ্ধান্ত নেন মো. তারেক আজিজ ও জান্নাতুল বাকেয়া মিলি দম্পতি। সঙ্গে বিয়ের পোশাক। তবে এ এক ভিন্ন বিলাস, যেখানে নিজেদের ভালোবাসা তারা ভাগ বাটোয়ারা করেন প্রকৃতির সঙ্গে। অন্য মানুষের ফেলে যাওয়া আবর্জনা পরিষ্কারে নেমে পড়েন কক্সবাজারের সৈকতে।

বিয়ের রাতে যখন নবদম্পতি ভবিষ্যত সুখি জীবনের গল্প সাজাতে ব্যস্ত থাকেন, তখনই এমন একটি উদ্যোগ নেবার সিদ্ধান্ত নিয়েছিলেন তারেক-মিলি দম্পতি। গেল ৩ আগস্ট বিয়ে হয় ২৮ বছর বয়সী তারেক ও ২০ বছর বয়সী মিলির। আর ৫ আগস্ট সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা অভিযানে নামেন তারা।
তারেক বলেন, ‘চারদিন ছিলাম। প্রতিদিনই বিচে ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে কর্তৃপক্ষের দেয়া নির্ধারিত ডাস্টবিনে ফেলেছি। এমন চার পাঁচ বস্তা ময়লা সংগ্রহ করেছি।’

কাজের ফাঁকে ‘ক্লিন ওয়ার্ল্ড, গ্রিন ওয়ার্ল্ড’ প্ল্যাকার্ড নিয়ে ছবি তোলেন তারেক ও মিলি। মূল লক্ষ্য ছিল সচেতনতা তৈরি।

‘আমি মূলত সবাইকে সচেতন করতে চেয়েছি। সেই উদ্দেশ্যেই এই কাজ করা,’- বলেন তারেক।

স্বামী-স্ত্রী দুজনই সমাজসেবার কাজ করেছেন আগেও। নানান সেবামূলক সংগঠনের সঙ্গে ছিলেন যুক্ত। করোনার লকডাউনের সময় মানুষকে খাবার পৌঁছৈ দিয়েছেন। পৃথিবীটা আগের মতো সুন্দর হোক, পরিষ্কার থাকুক, এতটুকুই চাওয়া তাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হানিমুনে গিয়ে সমুদ্রসৈকত পরিষ্কারে নামলেন নবদম্পতি

আপডেট সময় ১১:৪৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০