ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চীনকেও ছাড় দিল না সৌদি, ১০ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি বাতিল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাকিস্তানের সঙ্গে পরম সখ্যতায় বহুদিন ধরেই রয়েছে চীন। আর সেই সখ্যতার জেরে সৌদির থেকে ধার করা অর্থ শোধের জন্য পাকিস্তানকে টাকা দিতে পিছপা হয়নি শি জিনপিংয়ের দেশ। এদিকে পাকিস্তানের ওপর বেজায় চটে থাকা সৌদি চীনকেও মোক্ষম জবাব দিতে ছাড়ছে না!

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কথায় সায় না দেওয়ায় উল্টে শক্তিধর সৌদির ওপর রাগ দেখায় দেশটি। এরপরই সৌদি চেপে ধরে পাকিস্তানকে। আন্তর্জাতিক আইনি পথে পাকিস্তানকে দেওয়া ঋণের অর্থ শোধ চায় সৌদি। সেই ঋণের টাকা জোগাতে পাকিস্তানকে চীনের দিকে তাকাতে হয়। এমন অবস্থায় পাকিস্তানকে চীন সাহায্য করতেই সৌদি আরবের চক্ষুশূল হয়েছে চীনও!

পাকিস্তান পর্বের পরই সৌদি আরবের বড় তেল কোম্পানি অ্যারামকোর সঙ্গে চীনের ১০ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছিল আগে। আর সেই চুক্তিকে সাম্প্রতিককালে বাতিল করেছে সৌদি আরব। কথা ছিল, সৌদির তেল কোম্পানি অ্যারামকো একটি পরিশোধনাগার ও একটি পেট্রোক্যামিকেল কম্প্লেক্স চীনে গড়ে তুলবে। তার জন্যই প্রস্তুতি চলছিল। তবে সৌদির পদক্ষেপে তা আঘাত পেয়েছে।

সৌদির পদক্ষেপে চীনের ব্যবসায়িক দিকে যে ধাক্কা লেগেছে তা বলাই বাহুল্য। তবে আপাতভাবে সৌদির তেল কোম্পানি জানিয়েছে, করোনার আবহে বিশ্বজুড়ে তেলের চাহিদা কমে যাওয়ায় তারা এমন পদক্ষেপ নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনকেও ছাড় দিল না সৌদি, ১০ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি বাতিল

আপডেট সময় ০৭:০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০