ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নওগাঁয় তিনটি মুদ্রা উদ্ধার, দাম ৮৮ লাখ টাকা

আকাশ জাতীয় ডেস্ক: 

নওগাঁর সাপাহারে প্রাক ব্রিটিশ আমলের, ব্রিটিশ আমলের এবং পাকিস্তান আমলের একটি করে মুদ্রাসহ সেলিম (২০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। মুদ্রা তিনটির দাম আনুমানিক ৮৮ লাখ টাকা।

শনিবার (২২ আগস্ট) দিনগত রাত ১টার দিকে সাপাহার উপজেলার খঞ্জনপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মুদ্রাসহ সেলিমকে আটক করা হয়। এ সময় তার কাছে মুদ্রা ছাড়াও ১৯৪ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

আটক সেলিম খঞ্জনপুর গ্ৰামের লুতফর রহমানের ছেলে।

রোববার সকাল ১১টায় জয়পুরহাট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের আভিযানিক দলের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদের নেতৃত্বে রাত ১টার দিকে খঞ্জনপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে প্রাক ব্রিটিশ আমলের, ব্রিটিশ আমলের এবং পাকিস্তান আমলের একটি করে মুদ্রা ও ১৯৪ বোতল ফেন্সিডিলসহ সেলিমকে আটক করা হয়। এছাড়া এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, দু’টি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মুদ্রাগুলোর মধ্যে প্রাক ব্রিটিশ আমলের মুদ্রাটির মূল্য ৫০ লাখ টাকা, ব্রিটিশ আমলের মুদ্রাটির মূল্য ৩৫ লাখ ৫০ হাজার টাকা, পাকিস্তান আমলের মুদ্রাটির মূল্য আড়াই লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম দীর্ঘদিন ধরে ফেন্সিডিল বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সাপাহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পুরাকীর্তি আইনে মামলা দায়ের করা হচ্ছে।

র‌্যাব জানায়, পুরাকীর্তির অংশ হওয়ায় মুদ্রাগুলো অনেক মূল্যবান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নওগাঁয় তিনটি মুদ্রা উদ্ধার, দাম ৮৮ লাখ টাকা

আপডেট সময় ০৪:২৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০