ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার পরের সরকারের জন্য অর্থনীতিতে ‘বড় চ্যালেঞ্জ’ রয়েছে: অর্থ উপদেষ্টা যারা নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক চায় না,তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না. : সালাহউদ্দিন কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ২-০ গোলে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান

ট্রাম্পকে যেভাবে গালমন্দ করলেন বোন, অডিও ফাঁস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসছে। এরমধ্যেই একের পর এক বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে নির্বাচনে ফের প্রেসিডেন্ট পদপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে ট্রাম্প প্রশাসনকে নিয়ে সমালোচনার শেষ নেই। এরমধ্যে পরিবারের সদস্যরাও ট্রাম্পের সমালোচনায় মুখর হয়েছেন। ট্রাম্পকে নিয়ে তার বড় বোনের একটি গোপন অডিও রেকর্ডিং প্রকাশ্যে এসেছে। তাতে মার্কিন প্রেসিডেন্টকে ‘নিষ্ঠুর, মিথ্যাবাদী’ উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবামাধ্যম ওয়াশিংটন পোস্ট শনিবার রেকর্ডিংটি প্রকাশ্যে আনে। ২০১৮ থেকে ২০১৯ সময় ব্যাপী অডিওটি রেকর্ড করা হয়। ১৫ ঘণ্টার সেই অডিওতে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করতে শোনা যায় তার বড় বোন ম্যারিয়ানে ট্রাম্প বেরিকে (৮৩)। বেরির মতে, ট্রাম্পের কোনো নীতি-নৈতিকতা নেই। তাকে বিশ্বাস করা যায় না।

প্রেসিডেন্ট ট্রাম্পের নেওয়া যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিরও কঠোর সমালোচনা করেছেন ম্যারিয়ানে ট্রাম্প। তার মতে, এই নীতি বাচ্চাদের তাদের বাবা-মা থেকে আলাদা করে দেবে।
ম্যারিয়ানে ট্রাম্প বেরি বলেন, নিজের মতো করে সে (ট্রাম্প) সব করতে চায়। তার নীতি নৈতিকতা বলতে কিছুই নেই। তার টুইটগুলো খেদ এবং মিথ্যায় ভরা, ও মাই গড।

অভিবাসন নীতি প্রসঙ্গে রেকর্ডিংয়ের ম্যারিয়ানে বলেন, “এটা পুরোপুরি কপটতা। এটা কপটতা এবং নিষ্ঠুরতা। ডোনাল্ড নিষ্ঠুর।”

ট্রাম্প পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে জালিয়াতি করে ভর্তি হয়েছিলেন বলেও দাবি করেছেন তার বোন। গোপন রেকর্ডিংটি ট্রাম্পের ভাতিজি ম্যারি ট্রাম্প কর্তৃক করা হয়েছে বলে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে। গত মাসে ম্যারি চাচা ট্রাম্পের সমালোচনা করে একটি আত্মজীবনী বই প্রকাশ করেন। স্মৃতিকথা বিষয়ক বইটির নাম ‘টু মাচ অ্যান্ড নেভার এনাফ: হাও মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড’স মোস্ট ডেঞ্জারাস ম্যান’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব

ট্রাম্পকে যেভাবে গালমন্দ করলেন বোন, অডিও ফাঁস

আপডেট সময় ০৩:২৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০