ঢাকা ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েল-আমিরাত সফরে যাচ্ছেন পম্পেও

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সোমবার ইসরায়েল সফরে যাচ্ছেন। তবে এর একদিন পরই যাবেন সংযুক্ত আরব আমিরাতে। এ সফরে ইরান ও চীন বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত এই মাসের শুরুর দিকে ঘোষণা করেছিল, তারা কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে এবং একটি নতুন সম্পর্ক তৈরি করবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা সূচিতে যে বিষয়টি বিশেষভাবে যুক্ত হচ্ছে, সেটি হচ্ছে-ইরান ও চীনের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলে যে নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেগুলো মোকাবিলা করা।
এর আগে গত ১৯ আগস্ট ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন সংযুক্ত আরব আমিরাত সফর করেন। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে-ওই সফরে কোহেন আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা করেন।

ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে আমিরাতের কূটনৈতিক সম্পর্ক শুরু করায় দুদেশের নেতৃত্বকে আনুষ্ঠানিক ধন্যবাদ দিতেই পম্পেও এ সফরে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরায়েল-আমিরাত সফরে যাচ্ছেন পম্পেও

আপডেট সময় ০৩:২০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০