ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার পরের সরকারের জন্য অর্থনীতিতে ‘বড় চ্যালেঞ্জ’ রয়েছে: অর্থ উপদেষ্টা যারা নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক চায় না,তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না. : সালাহউদ্দিন কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ২-০ গোলে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান

যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের লুইসিয়ানায় আবারও এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করেছে পুলিশ। নিহত ৩১ বছর বয়সী ওই ব্যক্তির নাম ট্রেফোর্ড প্লেরিন।

লুইসিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ছুরি নিয়ে একটি দোকানে প্রবেশের চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে কাছের একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এই ঘটনার নিন্দা জানিয়েছে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন। তারা বলেছে, কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে পুলিশি সহিংসতার আরও একটি ভয়ঙ্কর ঘটনা এটি। ভিডিও ফুটেজ দেখে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, এর আগে ২৫শে মে জর্জ ফ্লয়েড নামে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে হাঁটু দিয়ে গলা চেপে হত্যা করে পুলিশ। ওই ঘটনায় প্রতিবাদে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা যুক্তরাষ্ট্র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব

যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত

আপডেট সময় ০৩:১০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০