ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার পরের সরকারের জন্য অর্থনীতিতে ‘বড় চ্যালেঞ্জ’ রয়েছে: অর্থ উপদেষ্টা যারা নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক চায় না,তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না. : সালাহউদ্দিন কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ২-০ গোলে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ তফশিল ঘোষণার ৩৬ দিনের মধ্যে দলীয় ১৫ নেতাকর্মী নিহত: টিআইবি বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান

নির্বাচনের আগে বিপাকে ট্রাম্প, পর্ন স্টারকে ৩৭ লাখ টাকা দেওয়ার নির্দেশ আদালতের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আসছে ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই মুহূর্ত চলছে নির্বাচন কেন্দ্রিক প্রচারণা। এর মধ্যেই চরম বিপাকে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক নীলছবির অভিনেত্রীকে ৩৭ লাখ ৪৮ হাজার টাকা দিতে হবে পরিশোধ করতে হবে তাকে।

এক মার্কিন আদালত এই নির্দেশ দিয়েছে। খবর সিএনএন’র।

জানা গেছে, স্টর্মি ড্যানিয়েলস নামের ওই নীল ছবির অভিনেত্রী দাবি করেছেন, ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ছিল। যদিও ট্রাম্প এ বিষয়টি অস্বীকার করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ বছর বয়সী স্টর্মি ড্যানিয়েলস ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। পরে সেই মামলা বাতিল করা হয়। এবার আদালত জানিয়েছে, বিচারের সময় ড্যানিয়েলসের যে টাকা পয়সা খরচ হয়েছিল তা ট্রাম্পকে দিতে হবে।

ক্যালিফোর্নিয়ার আদালত ট্রাম্পকে ৪৪ হাজার ১০০ ডলার (৩৭ লাখ ৪৮ হাজার টাকা) দেওয়ার নির্দেশ দিয়েছেন। ড্যানিয়েলসের আইনজীবী আদালতের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। রায়ের পর স্টর্মি ড্যানিয়েল টুইট করে লেখেন, আরও একটি জয়!

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার পর স্টর্মি ড্যানিয়েলস একটি বইও লিখেছিলেন, যেখানে তিনি ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ্যে লেখেন। এই বইটি নিয়ে তখন বেশ চর্চা হয়।

ড্যানিয়েলসের বিস্ফোরক দাবি, ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে চুপ থাকার জন্য তাকে টাকা দেওয়া হয়েছিল। ড্যানিয়েলসের দাবি, ২০০৬ সালে তার সঙ্গে সম্পর্ক ছিল ট্রাম্পের। তবে ট্রাম্প নিজে সব সময় এ কথা অস্বীকার করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব

নির্বাচনের আগে বিপাকে ট্রাম্প, পর্ন স্টারকে ৩৭ লাখ টাকা দেওয়ার নির্দেশ আদালতের

আপডেট সময় ০৩:০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০