ঢাকা ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন প্রতারণার অভিযোগে গ্রেফতার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রভাবশালী উপদেষ্টা স্টিভ ব্যানন প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। খবর আল জাজিরার।

শুক্রবার (২১ আগস্ট) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘উই বিল্ড দ্য ওয়াল’ প্রচারণার মাধ্যমে উঠানো চাঁদার তহবিল থেকে ব্যানন ১০ লাখ ডলার হাতিয়ে নিয়েছিলেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

শুধু ব্যানন নয় এর সাথে তার আরও তিন সহযোগী রয়েছে। তারা হলেন, ব্রান কল্ফেজ, অ্যান্ড্রু বদোলাতো ও টিমোথি শাকে। তাদেরও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্কের অ্যাটর্নি কার্যালয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ২৫ মিলিয়ন ডলার চাঁদা তুলেছিলেন। ওই তহবিল থেকে ব্যানন নিজেই ১০ লাখ ডলার হাতিয়ে নিয়েছিলেন।

এর আগে ২০১৬ সালে নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসী আটকাতে ওই সীমান্তে প্রাচীর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।

প্রসঙ্গত, এক সময়কার প্রভাবশালী উপদেষ্টা ব্যানন ২০১৭ সালের আগস্টে উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন প্রতারণার অভিযোগে গ্রেফতার

আপডেট সময় ১০:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০