ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল গণহত্যা : চিফ প্রসিকিউটর আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার রাবি ছাত্রীকে চাকু-পিস্তলের ভয় দেখানোর অভিযোগ, পদ্মায় ফেলে দেওয়ার হুমকি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর

আত্মহত্যা করেছেন সুস্মিতার বন্ধু রাম ইন্দ্রনীল!

আকাশ বিনোদন ডেস্ক :  

মাত্র ৪১ বছর বয়সে মৃত্যুকে আলিঙ্গন করলেন চিত্রশিল্পী-চিত্রগ্রাহক ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের বন্ধু রাম ইন্দ্রনীল কামাত।

মাতুঙ্গা পুলিশ স্টেশন সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) রাত ৩টার দিকে মুম্বাইয়ের মাতুঙ্গার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় শিল্পীর মরদেহ।

বাথরুমে বাথটাবে পড়েছিল তার নিথর দেহ। তাকে প্রথম বাথটাবে পড়ে থাকতে দেখেন তার মা। দ্রুত নিয়ে যাওয়া হয় সিয়ন হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইন্দ্রনীলের এই ঘটনায় মাতুঙ্গা থানায় দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করেছে পুলিশ। তার মৃত্যুর রহস্য কী এবং কীভাবে মৃত্যু হয়েছে তার, তা জানতে ময়নাতদন্ত করা হচ্ছে।

ইন্দ্রনীল মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, হয়তো অবসাদ থেকেই তিনি আত্মহত্যা করেছেন, যদিও কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।

রাম ইন্দ্রনীল কামাত অভিনেত্রী সুস্মিতা সেনের কাছের বন্ধু। মুম্বাইয়ের ফ্ল্যাটে তিনি তার মায়ের সঙ্গেই থাকতেন। কাচের উপর চিত্রকল্পের জন্য বিখ্যাত ছিলেন তিনি। পাশাপাশি ছিলেন খ্যাতনামা ফটোগ্রাফার। নিজেকে ‘মহালক্ষী’র প্রিয় সন্তান বলতে ভালোবাসতেন এই শিল্পী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি

আত্মহত্যা করেছেন সুস্মিতার বন্ধু রাম ইন্দ্রনীল!

আপডেট সময় ১০:৪২:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০