ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

আইসিইউতে ফেরদৌস ওয়াহিদ, করোনা শনাক্ত

আকাশ বিনোদন ডেস্ক :  

পপ তারকা ফেরদৌস ওয়াহিদ দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগসহ বার্ধক্যজনিত বেশ কয়েকটি রোগে ভুগছেন। এর মধ্যে সপ্তাহ-দশ দিন আগে জ্বরে আক্রান্ত হন তিনি। এরপর করোনাক্রান্ত কিনা নিশ্চিত হওয়ার জন্য বেসরকারি একটি হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়। ফলাফল নেগেটিভ আসে। কিন্তু জ্বর কমছিল না।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
সেখানের ডাক্তার শারীরিক অবস্থা খারাপ দেখে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) চিকিৎসাধীন রাখেন এবং ওইদিন সন্ধ্যায়ই করোনাক্রান্ত কিনা নিশ্চিত হওয়ার জন্য ফের তার নমুনা পরীক্ষা করা হয়। এরপর সেখানের ডাক্তারের সন্দেহই সত্যি হয়।

গতকাল শুক্রবার বিকেলে তার করোনা পজিটিভি আসে। এ কথা গণমাধ্যমকে জানান ফেরদৌস ওয়াহিদের ছায়াবন্ধু প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগীর।

প্রায় পাঁচ দশক ধরে গান করে আসছেন গুণী সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন কিংবদন্তি এই পপ তারকা। গায়কের পাশাপাশি নায়ক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।

ফেরদৌস ওয়াহিদের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দে না’, ‘তুমি-আমি যখন একা’ প্রভৃতি উল্লেখযোগ্য।

সিনেমায় গাওয়া ফেরদৌস ওয়াহিদের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘আমার পৃথিবী তুমি’, ‘ওগো তুমি যে আমার কতো প্রিয়’, ‘আমি ঘর বাঁধিলাম’, ‘আমি এক পাহারাদার’ প্রভৃতি অধিক জনপ্রিয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

আইসিইউতে ফেরদৌস ওয়াহিদ, করোনা শনাক্ত

আপডেট সময় ০৬:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০