ঢাকা ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রস্তাবে ১৩ দেশের বিরোধিতা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মার্কিন সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা পুনর্বহাল সংক্রান্ত স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালু করার যে আবেদন জানিয়েছে এই পরিষদের স্থায়ী ও অস্থায়ী ১৩ সদস্যদেশ তার বিরোধিতা করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ডোমিনিকান রিপাবলিক ছাড়া নিরাপত্তা পরিষদের বাকি ১৩ দেশ এ পরিষদের সভাপতির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে তাদের বিরোধিতার কথা জানিয়ে দিয়েছে।

এসব দেশ বলেছে, যুক্তরাষ্ট্র ২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণে দেশটি এই সমঝোতা বা নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ধারাগুলো ব্যবহারের অধিকার হারিয়েছে।

তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি আলাদা চিঠি দিয়ে যুক্তরাষ্ট্র স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালুর প্রস্তাবের ঘোর বিরোধিতা করেছে। চীন এবং রাশিয়াও বলেছে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানানোর কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক মাকানিজম চালু করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন। তিনি শুক্রবার নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি ইন্দোনেশিয়ার স্থায়ী প্রতিনিধির কাছে এই আবেদন হস্তান্তর করেন। তার ওই আবেদনের পর নিরাপত্তা পরিষদের বেশিরভাগ দেশ তাদের বিরোধিতার কথা ঘোষণা করল।

ইরান বলেছে, যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাক ম্যাকানিজমের আবেদন জানালে আরেকবার অপমানিত হবে। গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য জাতিসংঘে আমেরিকা যে প্রস্তাব উত্থাপন করেছিল তা নাকচ হয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রস্তাবে ১৩ দেশের বিরোধিতা

আপডেট সময় ০৪:৩৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০