ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে ড্রেনে টাকা কুড়াচ্ছে মানুষ

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহী রেলওয়ে অফিসার্স মেস ভবনের সামনে ড্রেনের দিকে অনেক মানুষ। সবার চোখ ড্রেনের দিকে। ভিড় ঠেলে সামনে গিয়ে দেখা যায়, কিছু মানুষ খুব খোঁজাখুঁজি করছেন কি যেন। কেউ একজন পেয়েও গেলেন প্রত্যাশিত বস্তুটি। হাতে ৫০০ টাকার নোট। কি আশ্চর্য, ড্রেনে ভাসছে টাকা! শুনে আরও লোক সমাগম বেড়ে গেল। যারা এতক্ষণ ড্রেনে টাকার কথা শুনে দাঁড়িয়েছিলেন, তখন নিজেরাও নেমে গেলেন সেই টাকা কুড়াতে। কেউ টাকা পেয়ে পকেট ভর্তি করছেন, আবার কেউ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কে বা কারা ড্রেনে টাকাগুলো ফেলে দিয়েছেন। সেখানে এক হাজার, ৫০০, ১০০, ২০, ১০ এবং ৫ টাকার নোট ছিল। টাকা ভাসতে দেখে প্রথমে একজন এবং পরে অনেক মানুষ নেমে পড়েন ড্রেনে। টুলু নামের এক ভাঙারি বিক্রেতা তার কুড়ানো টাকাগুলো রেখেছিলেন পকেটেই। তিনি জানান, টাকাগুলো অফিসার্স মেসের পশ্চিম থেকে পূর্ব দিকে চলে যাচ্ছিলো। ড্রেনে ভাসতে দেখে তিনি নেমে পড়েন।

আসলাম নামের একজন জানান, তিনি এক হাজার ও ৫০০ টাকার কয়েকটি নোট পেয়েছেন। তার মতো আরও অনেকেই ড্রেনে নেমে টাকা কুড়িয়েছেন।

বোয়ালিয় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। টাকাগুলো কারা ড্রেনে ফেললো সেটি অনুসন্ধান করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে ড্রেনে টাকা কুড়াচ্ছে মানুষ

আপডেট সময় ০৩:৫৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০