ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসপাতালে সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ

আকাশ বিনোদন ডেস্ক :  

খ্যাতনামা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ গুরুতর অসুস্থ। জ্বর ও শারীরিক দুর্বলতা থাকার কারণে বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

ফেরদৌস ওয়াহিদের সহকর্মী মোশাররফ আজমি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রায় এক সপ্তাহ ধরে তিনি (ফেরদৌস ওয়াহিদ) জ্বরে ভুগছেন। কয়েকদিন আগে ঢাকার একটি হাসপাতালে করোনা টেস্ট করানো হয়েছিল, কিন্তু রেজাল্ট নেগেটিভ আসে। তবে জ্বরের কারণে ওনার খাওয়ার রুচি কমে গেছে, যেজন্য ঠিক মতো খাওয়া-দাওয়া করতে পারছেন না। ফলে শরীর বেশ দুর্বল হয়ে গেছে। তাই আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, আবারো করোনা টেস্ট করার জন্য হাসপাতাল থেকে ফেরদৌস ওয়াহিদের স্যাম্পল নেওয়া হয়েছে। এ রিপোর্ট জানা যাবে শুক্রবার (২১ আগস্ট)।

চার দশকেরও বেশি সময় ধরে গান করে আসছেন গুণী সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন কিংবদন্তি এই গায়ক। গান করার পাশাপাশি নায়ক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।

সিনেমাতে ফেরদৌস ওয়াহিদ প্রথম প্লেব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামী হাজির’ সিনেমায়। তার আলোচিত প্লেব্যাকগুলো হচ্ছে- ‘ওগো তুমি যে আমার কত প্রিয়’, ‘আমি এক পাহারাদার’, ‘শোন ওরে ছোট্ট খোকা’, ‘আমি ঘর বাঁধিলাম’ ইত্যাদি। সিনেমার বাইরে তার গাওয়া আলোচিত গান হচ্ছে ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দে না’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হাসপাতালে সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ

আপডেট সময় ১১:৪৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০