ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চীন নির্ভরতা কমাতে জোট বাঁধছে ভারত-জাপান-অস্ট্রেলিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অতিরিক্ত চীন-নির্ভরতা কাটাতে এশীয়-প্রশান্তমহাসাগরীয় এলাকায় বিকল্প ত্রিপাক্ষিক সাপ্লাই চেইন চালু করার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। এই তিন পক্ষ হল ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

জানা গেছে এই প্রস্তাবটি প্রথম এসেছে জাপানের তরফ থেকে। জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ভারতকে জানায় টোকিও নভেম্বরের মধ্যেই এই বিকল্প সরবরাহ চেইন চালু করতে চায়।

এই সরবরাহ শৃঙ্খলাকে বলা হচ্ছে, সাপ্লাই চেইন রেসিলিয়েন্স ইনিশিয়েটিভ বা এসসিআরআই। আগামী সপ্তাহেই তিন দেশের শিল্প ও বাণিজ্য মন্ত্রীরা এই বিষয়ে প্রথম ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হতে পারেন।

লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের আগ্রাসী পদক্ষেপের প্রেক্ষিতে, জাপানের এই প্রস্তাব যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করছে নরেন্দ্র মোদি সরকার, এমনটাই জানা গিয়েছে। এর আগে এই ধরনের চীন-বিরোধী জোটের প্রস্তাবে রাজি হয়নি নয়াদিল্লি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চীন নির্ভরতা কমাতে জোট বাঁধছে ভারত-জাপান-অস্ট্রেলিয়া

আপডেট সময় ০২:৪০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০