ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্যালিফোর্নিয়ায় দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল পাইলটের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের কয়েকশো জায়গায় দাবানলের ঘটনা ঘটেছে। দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে আগুন। পুড়ে ছারখার হয়ে পড়েছে অনেক বাড়িঘর। এরই মধ্যে পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট মারা গেছেন। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, জলবাহী হেলিকপ্টারে কেবল পাইলট নিজেই ছিলেন। কোলিংগা শহরের নিকট হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। সানফ্রান্সিসকো শহরের আশেপাশের বিপর্যস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার বাসিন্দাদের। এসব এলাকায় দাবানল বাতাসের সঙ্গে দ্রুত বেগে ছড়িয়ে পড়ছে।

দাবানলের সবচেয়ে বিপর্যস্ত এলাকায় পরিণত হয়েছে উত্তর ক্যালিফোর্নিয়ার ভ্যাকেভিলে শহর। সানফ্রান্সিকো ও স্যাক্রেমেন্তোর মাঝামাঝিতে অবস্থিত শহরটিতে প্রায় ১ লাখ মানুষ বসবাস করছে। সেখানকার বাড়ি থেকে জনসাধারণকে সরিয়ে নিতে সারা রাত দরজায় দরজায় গিয়ে সহযোগিতা কার্যক্রম চালানো হয়েছে।

দাবানল কর্মকর্তারা জানিয়েছেন, ভ্যাকেভিলেতে দাবানলে প্রায় ৫০টি বাড়ি পুড়ে গেছে। আরও ৫০টি বাড়ি আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেন, ‘আগুনের ভয়াবহতা এত বেশি যে, এমনটা অনেক বছর ধরে আমরা দেখিনি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্যালিফোর্নিয়ায় দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল পাইলটের

আপডেট সময় ০২:৩৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০