ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের বিরুদ্ধে কঠোর অবস্থানে মিশেল ওবামা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

আসন্ন নির্বাচনে ভোটারদের ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেনের পক্ষে রায় দেয়ার আহ্বান জানিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।

সোমবার ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনের প্রথম রাতে রিপাবলিকান নেতা ট্রাম্পের কঠোর সমালোচনা করেন তিনি। খবর বিবিসির।

মিশেল ওবামা মনে করেন, ট্রাম্প চলতি চার বছরের মেয়াদে যে পরিমাণ ‘বিশৃঙ্খলা’ সৃষ্টি করেছেন, তার ইতি টানতে ভোটারদের সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেনকে বেছে নেয়া উচিত।

তিনি বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে করোনাভাইরাসকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কারণে আজ দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। বর্ণবৈষম্য ইস্যুতে বিতর্কিত ভূমিকা পালন করেছেন তিনি।

ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ‘ভুল প্রেসিডেন্ট’ অ্যাখ্যা দিয়ে সাবেক এ ফার্স্ট লেডি বলেছেন, যখনই আমরা হোয়াইট হাউসের দিকে নেতৃত্ব কিংবা সান্ত্বনা পাওয়ার জন্য তাকিয়েছি কিংবা স্থিরতা দেখতে চেয়েছি, তখনই আমরা পেয়েছি বিশৃঙ্খলা, বিভক্তি এবং সহমর্মিতার ভয়াবহ ঘাটতি।

মিশেল আরও বলেন, আপনাদের যদি মনে হয়, পরিস্থিতি এর চেয়ে খারাপ হওয়া সম্ভব নয়; বিশ্বাস করুন, এর চেয়েও খারাপ হতে পারে। তারা তা করবে, যদি না এ নির্বাচনে আমরা পরিবর্তন আনতে পারি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পের বিরুদ্ধে কঠোর অবস্থানে মিশেল ওবামা

আপডেট সময় ০৬:২০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০