ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমিরাত-ইসরায়েল চুক্তির বিরুদ্ধে পাকিস্তানে হাজারো মানুষের বিক্ষোভ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার জন্য যে চুক্তি সই করেছে তার বিরুদ্ধে পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভকারীরা ইসরায়েলকে একটি অবৈধ সরকার হিসেবে উল্লেখ করে এই চুক্তির নিন্দা জানিয়েছেন।

পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহর ছাড়াও আরও বেশ কয়েকটি মফস্বল শহরে একই ধরনের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়েছে।

বিক্ষোভের আয়োজকরা বলেছেন, একটি বাজে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে অন্য মুসলিম দেশকে এই ধরনের চুক্তি করার জন্য বাধ্য করতে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিয়েছে। মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল-কুদসকে ইসরায়েলের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে এই চুক্তি। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল কুদস শরীফকে দখল করে নেয়।

এর আগে পাকিস্তান সরকারিভাবে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যকার চুক্তির ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে। পাকিস্তান বলেছে, জনগণের অধিকারের প্রতি পাকিস্তান সরকার পরিপূর্ণ সমর্থন জানায়। ফিলিস্তিনি জনগণের নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকারের প্রতিও একইভাবে সমর্থন জানায় ইসলামাবাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমিরাত-ইসরায়েল চুক্তির বিরুদ্ধে পাকিস্তানে হাজারো মানুষের বিক্ষোভ

আপডেট সময় ০১:২৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০