ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মহানায়কের সেই মরিস মাইনর গাড়ি

অাকাশ বিনোদন ডেস্ক:

মহানায়ক উত্তমকুমারের সেই মরিস মাইনর গাড়ির কথা মনে আছে? কিংবা ‘রাজকুমারী’ ছবির কথা? কিশোর কুমার আর আশা ভোঁশলের সেই গান, ‘বন্ধ ঘরের অন্ধকারে থাকব না’? গানের দৃশ্যটির কথা মনে করুন। সেই গাড়ি। প্রায় পুরো গান একটি গাড়িতে। সেটা ছিল উত্তমকুমারের ব্যবহার করা মরিস মাইনর গাড়ি। এই গাড়ির বর্তমান মালিক হাওড়ার সুবোধ সেন। তাঁর বাবা কেদার নাথ সেন ছিলেন প্রযোজক। ছবি প্রযোজনার কারণে কেদার নাথ সেনের সঙ্গে উত্তমকুমারের ভালো যোগাযোগ ছিল। নতুন গাড়ি কেনার পর এই মরিস মাইনর গাড়িটি কেদার নাথ সেনের কাছে বিক্রি করেন মহানায়ক।

মহানায়কের প্রথম জীবনে ব্যবহার করা মরিস মাইনর গাড়িটি এখন ব্যবহার করছেন সুবোধ সেন, গত শতকের পঞ্চাশ দশকে মোহনবাগানের গোলকিপার ছিলেন। এখন যুক্ত আছেন ছবি প্রোডাকশনের সঙ্গে।

সংবাদমাধ্যমকে সুবোধ সেন জানান, গাড়িটি দেখে পুরোনো অনেকে নস্টালজিক হয়ে পড়েন। উত্তমকুমারের গাড়ি বলে কথা। কেউ ছুঁয়ে দেখেন, কেউ গাড়িতে চেপে বসেন অথবা গাড়ির সঙ্গে কেউ কেউ নিজেকে ক্যামেরাবন্দী করেন। গাড়িটি এখন বিভিন্ন সিনেমায় ব্যবহার করা হয়। এত পুরোনো গাড়ি, কিন্তু রক্ষণাবেক্ষণে কোনো ত্রুটি রাখেনি সুবোধ সেন আর তাঁর পরিবার। এই গাড়িতে চড়েই নাকি তিনি পুরী, গয়া পর্যন্ত সপরিবারে ঘুরে এসেছেন।

সুবোধ সেন আরও জানান, গাড়িটি কেনার ব্যাপারে অনেকেই আগ্রহ দেখান। দাম দিতে চান ১০ লাখ টাকা। কিন্তু তিনি বা তাঁর পরিবার গাড়িটি ছাড়তে রাজি না। তাই ফিরিয়ে দিয়েছেন সব অফার।

আজ মহানায়ক উত্তমকুমারের ৯১তম জন্মবার্ষিকী। এই দিনে মহানায়ককে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে তাঁর ভক্তরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মহানায়কের সেই মরিস মাইনর গাড়ি

আপডেট সময় ০৪:০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭