ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্প ইরানের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন: রুহানি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা বেড়েই চলেছে। এমন পরিস্থিতেতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মার্কিন সরকারকে আন্তর্জাতিক আইনের বৃহত্তম লঙ্ঘনকারী হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ট্রাম্প ইরানি জনগণের সঙ্গে সবচেয়ে বড় শত্রুতা এবং এদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। রবিবার ইরানের মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ মন্তব্য করেন রুহানি।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রেরর ইরানবিরোধী প্রস্তাব পাস না হওয়া সম্পর্কে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন পেশ করেন।

এসময় প্রেসিডেন্ট রুহানি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা করার মাধ্যমে শুধু ইরানি জাতির অধিকার লঙ্ঘন করেননি, একই সঙ্গে কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত একটি চুক্তির অবমাননা করেছেন।’

উল্লেখ্য, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী অক্টোবর মাসে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা রয়েছে। কিন্তু ওই নিষেধাজ্ঞা যাতে উঠে না যায় সেজন্য মার্কিন সরকার গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে যা ওই পরিষদের সদস্য দেশগুলো প্রত্যাখ্যান করে। ফলে ইরানের মোকাবিলায় যুক্তরাষ্ট্র বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়।

এখন আগামী অক্টোবরে ইরানের ওপর থেকে নিশ্চিতভাবে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্প ইরানের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন: রুহানি

আপডেট সময় ০১:৪৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০