ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইয়াবাসহ যুবদল নেতা রুবেল গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

ইয়াবাসহ রাজশাহীর বাগমারা উপজেলায় যুবদল নেতা রুবেল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।

রুবেল বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। তার বাড়ি ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া মহল্লায়।

শুক্রবার গভীর রাতে বাগমারার খাজাপাড়া-ভবানীগঞ্জ সড়কের সূর্যপাড়া এলাকা থেকে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাকে আটক করে।

শনিবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সূর্যপাড়া এলাকায় ইয়াবা বিক্রির জন্য অপেক্ষা করছিলেন রুবেল। তখন র‌্যাবের একটি দল তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ নিয়ে তার বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, রুবেল হোসেন একজন ইয়াবাসেবী ও ব্যবসায়ী। বিভিন্ন স্থান থেকে ইয়াবা এনে এলাকায় বিক্রি করেন। গত মার্চে পুলিশের হাতে ইয়াবাসহ গ্রেফতার হয়ে তিনি বেশ কিছুদিন জেলহাজতে ছিলেন।

জামিনে বের হয়ে এসে তিনি আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। সব মিলিয়ে চারবার মাদকসহ গ্রেফতার হলেন রুবেল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইয়াবাসহ যুবদল নেতা রুবেল গ্রেফতার

আপডেট সময় ০৪:৩১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০