ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল বোয়ালখালীতে লবণ কারখানায় আগুনে দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম

গালওয়ান সীমান্তে টানা ১৭ থেকে ২০ ঘণ্টার লড়াই, জানাল আইটিবিপি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সম্প্রতি লাদাখ সীমান্তে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হয়। লাদাখে গালওয়ান ভ্যালিতে ওই রাতে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে এই প্রথমবার সম্পূর্ণ বিবরণ দিল ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)।

আইটিবিপি জানাল, গত ১৫ জুন চীনা সেনাদের সঙ্গে সারারাত লড়াই করেছিলেন ভারতীয় সেনারা।

পূর্ব লাদাখ সীমান্তে চীনা সেনার সঙ্গে লড়াইয়ে অত্যন্ত সাহসিকতা প্রদর্শনের জন্য ২৯৪ জন আইটিবিপি সেনাকে পুরস্কৃত করেছে ভারত। আইটিবিপি জানাল, ‘শুধু বুদ্ধিমত্তার সঙ্গে নিজেদের বাঁচানোই নয়, অত্যন্ত সাহসিকতার সঙ্গে চীনা সেনাদের জবাবও দিয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। টানা ১৭ থেকে ২০ ঘণ্টা জওয়ানরা চীনা সেনাদের মুখোমুখি সীমান্ত আগলে দাঁড়িয়েছিলেন। প্রতিটি ক্ষেত্রেই চীনা সেনাদের যোগ্য জবাব দিয়েছে।’
আইটিবিপি জানাচ্ছে, চীনা সেনাদের বিরুদ্ধে দুর্দান্ত লড়াইয়ের জন্য ২১ জন জওয়ানকে পুরস্কৃত করা হচ্ছে। দুর্গম পাহাড়ি সীমান্তে প্রচণ্ড প্রতিকূল আবহাওয়ায় ভারতীয় সেনারা অত্যন্ত দক্ষতার সঙ্গে চীনা সেনাদের বিরুদ্ধে লড়াই করেছে।

গত ১৫-১৬ জুন গালওয়ান ভ্যালিতে চীন সেনাদের সঙ্গে লড়াইয়ে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়। চীনও স্বীকার করে তাদেরও সেনার মৃত্যু হয়েছে। তবে কতজন মারা গেছে, তা এখনও স্পষ্ট নয়।

আইটিবিপি জানাচ্ছে, কোভিড-১৯ এর বিরুদ্ধে অক্লান্ত লড়াইয়ের জন্য ৩১৮ জন আইটিবিপি সেনা ও ৪০ সিএপিএফ সেনার নাম পুরস্কারের জন্য ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। ১০ হাজার বেড বিশিষ্ট সর্দার প্যাটেল কোভিড হাসপাতাল অপরাটে করছেন ভারতীয় সেনাবাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

গালওয়ান সীমান্তে টানা ১৭ থেকে ২০ ঘণ্টার লড়াই, জানাল আইটিবিপি

আপডেট সময় ০২:৩৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০