ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

জাহ্নবীর ছবি নিয়ে ভারতীয় বিমানবাহিনীর আপত্তি

আকাশ বিনোদন ডেস্ক : 

শ্রীদেবী কন্যা জাহ্নবীর নতুন ছবির বিষয়ে আপত্তি জানিয়েছে ভারতের বিমানবাহিনী। দেশটির সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে চিঠি পাঠানো হয়েছে বাহিনীর পক্ষ থেকে। চিঠিতে বলা হয়েছে জাহ্নবী অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘গুঞ্জন সাক্সেনা- দ্য কার্গিল গার্ল’-এ ভারতীয় বিমানবাহিনীকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে।

চিঠি দেওয়া হয়েছে নেটফ্লিক্স ও ধর্মা প্রোডাকশনসকেও। চিঠিতে লেখা বিবৃতি অনুযায়ী, ভারতীয় বিমানবাহিনীকে সম্পূর্ণ সত্যতার সঙ্গে তুলে ধরা হবে বলে কথা দেয় ধর্মা প্রোডাকশনস, যাতে পরবর্তী প্রজন্মের বিমানবাহিনী অফিসাররা ছবিটি দেখে উদ্বুদ্ধ হন। কিন্তু গুঞ্জন সাক্সেনার চরিত্রের গুরুত্ব বাড়াতে গিয়ে এমন কিছু পরিস্থিতি দেখানো হয়েছে, যেখানে ভারতীয় বিমানবাহিনীর কর্মক্ষেত্রে মহিলাদের প্রতি বৈষম্যকে তুলে ধরা হয়েছে। তা আদৌ সত্য নয়।

ছবির নির্দিষ্ট কিছু দৃশ্য ও সংলাপও চিহ্নিত করেছে ভারতীয় বিমানবাহিনী কর্তৃপক্ষ। চিঠিতে এ-ও বলা আছে যে, ছবির আপত্তিকর অংশ নিয়ে আগেই প্রোডাকশন হাউসকে জানানো হয়েছিল, ছবির সেই অংশ সম্পাদনা করতে। এ প্রসঙ্গে এখনও ছবির প্রোডাকশন হাউসের পক্ষ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জাহ্নবীর ছবি নিয়ে ভারতীয় বিমানবাহিনীর আপত্তি

আপডেট সময় ০৯:৪৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০