ঢাকা ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে স্কুল খুলতেই ১ লাখ পড়ুয়া করোনা আক্রান্ত, প্রশ্নের মুখে ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনা পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আগেই গাফিলতির অভিযোগ উঠেছিল। এদিকে সংক্রমণের গ্রাফ যখন বাড়ছে, ঠিক তখনই স্কুল খুলে দিয়েছিল মার্কিন প্রশাসন। আর তারই মাশুল গুণতে হচ্ছে আমেরিকার খুদে সদস্যদের। সরকারি হিসেব বলছে, জুলাইয়ের মাঝামাঝি স্কুল চালু হওয়ার দু’সপ্তাহের মধ্যেই করোনা আক্রান্ত হয়েছে ১ লক্ষ খুদে পড়ুয়া। এই পরিসংখ্যান সামনে আসতেই প্রশ্নের মুখে ভারতে স্কুল খোলার তোরজোড়।

সম্প্রতি আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স একটি রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, স্কুল চালুর পর মাত্র দু-সপ্তাহের মধ্যে প্রায় এক লক্ষ খুদে পড়ুয়ারা করোনা আক্রান্ত হয়েছে। তার মধ্যে জুলাইয়ের শেষ দু-সপ্তাহের মধ্যে এই ৯৭ হাজার শিশুপড়ুয়ার করোনা সংক্রমণ ধরা পড়েছে। স্কুলে যাতায়াতের পথেই যে সংক্রমণ, রিপোর্টে তা উল্লেখ করা হয়েছে। রিপোর্ট আরও দাবি করা হয়, জুলাইয়ের ওই দু-সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে কমপক্ষে ২৫ শিশুর মৃত্যু হয়েছে। শিশুদের মধ্যে করোনা ভাইরাস প্রকোপ কম বলে যে দাবি এতদিন করা হচ্ছিল, আমেরিকান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্সের সমীক্ষা রিপোর্ট তা নস্যাত্‍‌ করে দেয়।

রিপোর্ট প্রকাশ্যে আসতেই ট্রাম্প প্রশাসনের স্কুল খোলার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্কুল চালুর প্রথম দু’সপ্তাহের মধ্যেই যদি এক লক্ষ শিশু আক্রান্ত হয়, তাহলে স্কুল থাকলে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। যদিও স্কুল বন্ধ করা হবে কিনা তা নিয়ে ট্রাম্প প্রশাসন কোনও মন্তব্য করেনি। তবে বাড়তে থাকা সংক্রমণের জেরে অভিভাবকরা যে তাদের বাচ্চাদের আর এখন স্কুল পাঠাবেন না, তা কার্যত নিশ্চিত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে স্কুল খুলতেই ১ লাখ পড়ুয়া করোনা আক্রান্ত, প্রশ্নের মুখে ট্রাম্প

আপডেট সময় ০৬:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০