ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার হবে : হুমায়ুন কবির প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১

বিএসএফের গুলিতে নিহত; ৩ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

আকাশ জাতীয় ডেস্ক:  

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহতের ঘটনা ঘটেছে। অবশেষে তিন দিন পর শুক্রবার কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়।

দুপুরে রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের চর ইটালুকান্দা গ্রাম থেকে বিএসএফ’র গুলিতে নিহত আখিরুল ইসলামের (২২) লাশ আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নবিরুল ইসলাম উত্তোলন করেন। এসময় রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হোসেন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মমিনুল ইসলামসহ নিহত আখিরুলের স্বজনরা উপস্থিত ছিলেন।

নিহত আখিরুল দাঁতভাঙ্গা ইউনিয়নের চরইটালুকান্দা গ্রামের আবুল হোসেনের ছেলে। এসময় রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, লাশটি কবর থেকে উত্তোলন করে দুপুরের পর নৌকাযোগে কুড়িগ্রাম ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, পুলিশ জানায়, গত মঙ্গলবার মধ্যরাতে বাংলাদেশের বেশ কিছু গরু ব্যবসায়ী সীমান্ত পার হয়ে ভারত প্রবেশ করে গরু আনতে যায়। গরু নিয়ে গভীর রাতে সীমান্তের ১০৫২ ও ৫৩ নং মেইন পিলার এলাকা দিয়ে আসার পথে ভারতে আসামের আলগা ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় আখিরুল ইসলাম ভারতের বিএসএফের গুলিতে নিহত হন। পরে ময়না তদন্ত ছাড়াই তার লাশটি সেখানে দাফন করা হয়েছিল। এ কারণে আদালতের নির্দেশে শুক্রবার তার লাশ উত্তোলন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

বিএসএফের গুলিতে নিহত; ৩ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

আপডেট সময় ০৫:৫২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০