ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার

মহাকাশে ‘গোয়েন্দা স্যাটেলাইট’ পাঠাতে নতুন চুক্তি যুক্তরাষ্ট্রের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা। এই সংস্থাটি বিজ্ঞানীদের সফলভাবে মহাকাশে পাঠিয়ে পৃথিবীতে আনার পর ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে বড় ধরনের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এমন এক সময় এই প্রকল্প হাতে নিল, যখন তারা অভিযোগ করছে রাশিয়া মহাকাশে এক ধরনের উৎক্ষেপকের পরীক্ষা চালিয়েছে। যেটি মহাকাশে স্যাটেলাইটে আঘাত করার অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়।

এদিকে রুশ নির্ভরতা কমাতে প্রতিষ্ঠানটির সঙ্গে স্যাটেলাইট পাঠানোর কয়েক শ কোটি টাকার এই চুক্তি করেছে মার্কিন প্রশাসন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী জানিয়েছে, জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে তারা এই স্যাটেলাইটটি পাঠাবে।

যুক্তরাষ্ট্র ঠিক কী ধরনের স্যাটেলাইট পাঠানো হবে তা পরিষ্কার নয়। তবে পেন্টাগন সাধারণত গোয়েন্দা স্যাটেলাইট পাঠাতে ব্যক্তিগত বেসরকারি রকেট কোম্পানি ব্যবহার করে। স্পেসএক্সের মাধ্যমেও কোনো গোয়েন্দা স্যাটেলাইট পাঠানো হতে পারে বলে জানান বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, সম্প্রতি রাশিয়ার ব্যবহার করা এই উৎক্ষেপক ‘মহাকাশ কক্ষপথে স্যাটেলাইট বিরোধী অস্ত্র।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল তারা মহাকাশে রুশ যন্ত্রপাতি পরীক্ষা করার উদ্দেশ্যে নতুন প্রযুক্তি ব্যবহার করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর অন্তঃসত্ত্বার মৃত্যু

মহাকাশে ‘গোয়েন্দা স্যাটেলাইট’ পাঠাতে নতুন চুক্তি যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৪:৪৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০