ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আলিয়াদের ট্রেলারে ডিসলাইকের বন্যা

আকাশ বিনোদন ডেস্ক : 

ডিসলাইকের রেকর্ড গড়ল মহেশ ভাট পরিচালিত ও প্রযোজিত ‘সড়ক টু’-এর ট্রেলার। এই ছবিতে বাবা মহেশের পরিচালনায় প্রথম অভিনয় করেছেন হালের অন্যতম জনপ্রিয় বলিউড নায়িকা আলিয়া ভাট। আরও আছেন তার বড় বোন পূজা ভাট, সঞ্জয় দত্ত, আদিত্য রায় কাপুর এবং কলকাতার যিশু সেনগুপ্ত।

কিন্তু ছবিটির ট্রেলার প্রকাশ হতেই সেটি ভারতের ‘মোস্ট ডিসলাইকড ট্রেলার’ হিসেবে জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। ভেঙে দিয়েছে ‘কল অব ডিউটি’র রেকর্ডও। মাত্র এক দিনের মধ্যেই ইউটিউবে ওই ট্রেলারের ‘ডাউন ভোটের’ সংখ্যা ‘আপ ভোটে’র ১৮ গুণ বেশি।

ইউটিউবে এখনও পর্যন্ত ট্রেলারটি দেখেছেন এক কোটি ৮০ লাখের বেশি মানুষ। লাইক বাটনে ক্লিক করেছেন মাত্র তিন লাখ ১০ হাজারের মতো ভক্ত। অন্যদিকে ৫৬ লাখের বেশি মানুষ ডিজলাইক বাটনে ক্লিক করেছেন। সে জন্যই শুধু ভারতের নয়, পৃথিবীর ১০টি অপছন্দের ট্রেলারের তালিকাতেও চলে এসেছে ছবিটি। এখনও পর্যন্ত তার স্থান ৭ নম্বরে।

‘সড়ক টু’-এর পোস্টার প্রকাশ হওয়ার পর থেকেই নেটিজেনদের রোষের মুখে পড়েছিল ছবিটি। তাই ছবিটি দেখা মানেই যে পরোক্ষে স্বজনপোষণকেই প্রশ্রয় দেয়া হবে, সে কথাই জানিয়েছিলেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড উঠেছিল #বয়কট সড়ক টু। তারই বহিঃপ্রকাশ ট্রেলারের ডিজলাইকের সংখ্যা। কমেন্ট বক্সেও একটাই কথা ‘জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত’।

তবে এত নেতিবাচক প্রতিক্রিয়ার পরেও আখেরে কিন্তু লাভই হয়েছে ‘সড়ক টু’-এর। কীভাবে জানেন? ডিজলাইক করতে গেলেও তো ট্রেলারের লিংকটা ক্লিক করতে হচ্ছে সবাইকে। সেই কারণেই ‘সড়ক টু’ এখন ইউটিউবের ট্রেন্ডিং লিস্টে এক নম্বরে। এবার ছবি মুক্তি পাওয়ার পর ভক্তদের প্রতিক্রিয়া কী হয়, সেটা দেখার অপেক্ষা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আলিয়াদের ট্রেলারে ডিসলাইকের বন্যা

আপডেট সময় ১০:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০