ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার

পাকিস্তানকে অস্থিতিশীল করতে ইসরায়েলের গোপন তৎপরতা ফাঁস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাকিস্তানের মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীলতার লক্ষ্যে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ যে ব্যাপক তৎপরতা চালাচ্ছে তা ফাঁস হয়ে গেছে। পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দেশে মুসলমানদের মধ্যে ঐক্যে ও সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে মোসাদের সদস্যরা ষড়যন্ত্র করছে বলে তারা নিশ্চিত হয়েছেন।

ধর্মমন্ত্রী পীর নুরুল হক কাদেরি রাজধানী ইসলামাবাদে এক সভায় বলেছেন, বিভিন্ন ধর্ম ও মাজহাবের মধ্যে বিরোধ উসকে দিতে তৎপরতা চলছে বিশেষকরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম অবমাননার মতো ঘটনা ঘটিয়ে সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর পেছনে রয়েছে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ। পাকিস্তান সরকার এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে।

তিনি আরও বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অবমাননাকর ও উসকানিমূলক যেসব বক্তব্য ও তথ্য প্রচার করা হচ্ছে তা পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত এবং মোসাদের পৃষ্ঠপোষকতায় তাদের কিছু চর এই তৎপরতা পরিচালনা ও নিয়ন্ত্রণ করছে। মুসলিম দেশ পাকিস্তানে বিভিন্ন ধর্ম ও মাজহাবের মানুষ বাস করেন। কখনো কখনো সেখানে মাজহাবগত দ্বন্দ্ব দেখা যায়। সাধারণভাবে এ ধরণের দ্বন্দ্বের সূত্রপাত ঘটে শত্রুদের উসকানিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর অন্তঃসত্ত্বার মৃত্যু

পাকিস্তানকে অস্থিতিশীল করতে ইসরায়েলের গোপন তৎপরতা ফাঁস

আপডেট সময় ০৮:৫৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০