ঢাকা ০১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রকে টুকরো টুকরো করছে ট্রাম্প : কমলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ঐক্য নষ্ট করে দেশটিকে টুকরো টুকরো করে ফেলছেন বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস। বুধবার এক জনসভায় ক্যালিফোর্নিয়ার এই সিনেটর এসব কথা বলেন। খবর বিবিসির।

কমলা হ্যারিস বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের লিঙ্গবৈষম্য ও বর্ণবাদকে উসকে দিয়ে নাগরিকদের মধ্যকার ঐক্য নষ্ট করে দেশটিকে টুকরো টুকরো করে ফেলছেন। যুক্তরাষ্ট্রের উন্নয়ন আর ঐক্য ধরে রাখতে তার দলের বিকল্প নেই বলেও জানান তিনি।

জো বাইডেন আগামী ৩ নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারলে কমলা হ্যারিস তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন।
কমলা হ্যারিস নিজে এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়তে চেয়েছিলেন; কিন্তু নির্বাচনী প্রতিযোগিতার একপর্যায়ে তিনি সরে দাঁড়ান। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কমলা হ্যারিসের শক্ত অবস্থানের জন্য বিশেষ খ্যাতি রয়েছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রানিং মেট হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন জো বাইডেন। কমলা হ্যারিস হলেন প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম কোনো এশিয়ান বংশোদ্ভূত আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের প্রধান দ্বিতীয় শীর্ষ পদের নির্বাচনে লড়তে যাচ্ছেন। কমলাকে বাছাই করায় বাইডেনের প্রশংসা করেছেন হিলারি ক্লিনটন-সহ শীর্ষ ডেমোক্রেট নেতারা। প্রশংসার তালিকায় সবচেয়ে বড় নাম সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

কমলা বর্তমানে ক্য়ালিফোর্নিয়ার সিনেটর। এর আগে, তিনি সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ছিলেন। ক্য়ালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন কমলা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রকে টুকরো টুকরো করছে ট্রাম্প : কমলা

আপডেট সময় ০১:৫৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০