ঢাকা ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি যুবরাজ সম্ভবত দুই ভাই-বোনকেই মেরে ফেলেছেন : ড. জাবরির ছেলে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান ও নিরাপত্তা উপদেষ্টা ড. সাদ আল-জাবরির ছেলে-মেয়েকে কারাবন্দী অথবা হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সাদ আল-জাবরির বড় ছেলে খালিদ অভিযোগ করেছেন, তার বাবাকে সৌদি আরব ফিরিয়ে নিয়ে শাস্তি দিতে দুই ভাই-বোনকে জিম্মি করা হয়েছে। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদেরকে মেরে ফেলা হয়েছে নাকি এখনও জীবিত রয়েছে সে সম্পর্কে কিছুই জানেন না তারা।

খালিদ বলেছেন, মার্চে তাদের রিয়াদের বাড়ি থেকে নিরাপত্তা কর্মকর্তারা ২১ বছর বয়সী ভাই ওমর ও ২০ বছর বয়সী বোন সারাহকে তুলে নিয়ে গেছে। তিনি বলেন, “গত ১৬ মার্চ ভোরে ২০টি গাড়ি করে আসা ৫০ জনের মতো নিরাপত্তা কর্মী ওমর ও সারাহকে বিছানা থেকে তুলে অপহরণ করেন। আমাদের রিয়াদের বাড়িতে অনুসন্ধান চালানো হয়েছে, সিসিটিভির মেমোরি কার্ড সরিয়ে ফেলা হয়েছে।”
খালিদ বর্তমানে বাবার সঙ্গে কানাডায় রয়েছে। ড. সাদের এই ছেলের ধারণা, তার বাবাকে সৌদি আরব ফেরাতে দরকষাকষির গুটি হিসেবেই তার দুই ভাইবোনকে আটক করা হয়েছে। সৌদি আরব ফেরার পরপরই ড. সাদকে হত্যা করা হবে বলে অনুমান তার স্বজনদের।

ড. জাবরি সৌদি আরবের সাবেক যুবরাজ নায়েফের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি আমেরিকার একটি আদালতকে জানিয়েছেন, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তাকে হত্যার জন্য কানাডায় ঘাতক দল পাঠিয়েছিলেন, কিন্তু তারা বিমান বন্দরে ধরা পড়ায় তিনি বেঁচে গেছেন।

২০১৫ সালে সৌদি রাজা আবদুল্লাহর মৃত্যুর ফলে তার সৎভাই সালমান সিংহাসনে বসার পর থেকেই ড. সাদের ক্ষমতা কমে আসে। সালমান ২০১৭ সালে তার ছেলে মোহাম্মদকে ক্রাউন প্রিন্স (যুবরাজ) বানিয়ে নায়েফকে সরিয়ে দেন। ওই বছরই সাদ দেশ ছাড়েন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি যুবরাজ সম্ভবত দুই ভাই-বোনকেই মেরে ফেলেছেন : ড. জাবরির ছেলে

আপডেট সময় ১১:৪৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০