ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার ভ্যাকসিনের জন্য অর্থ বরাদ্দ আছে: অর্থমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বাজারে করোনাভাইরাসের ভ্যাকসিন ‍আসার পর দ্রুত যেন সেটি পাওয়া যায় সেজন্য সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রাশিয়া প্রথম দেশ হিসেবে ভ্যাকসিন অনুমোদন দেয়ার পর দেশটির সঙ্গে যোগাযোগের ওপর গুরুত্ব দিয়ে এ তথ্য জানান মন্ত্রী।

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অনলাইন ব্রিফিং করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অনেক দেশ অ্যাডভান্স টাকা পয়সাও দিয়েছে। কনটাকচুয়াল অবলিগেশনে অনেক দেশ গিয়েছে।আমি স্বাস্থ্যমন্ত্রীকে সেই কথাই বললাম। আমাদেরও এই ধরনের ব্যবস্থায় যেতে হবে। অক্সফোর্ডের কথা আসছে। আমাদের সকল সোর্স থেকে চেষ্টা করতে হবে যেখান থেকে আমরা পেতে পারি। কারণ হলো ভ্যাকসিন সবার লাগবে।

মন্ত্রী বলেন, এখনও ভ্যাকসিন হাইলাইজ হয়নি। যদিও রাশিয়া কালকে (১১ আগস্ট) বলেছে তারা প্রাইমারি স্টেজে আছে। ভ্যাকসিন তারা প্রয়োগ করেছে। আমার মনে হয় রাশানটাই প্রথমে মার্কেটে আসতে পারে। রাশিয়ার যে সোর্স তাদের সঙ্গে আমাদের যোগাগোর করতে হবে। যারাই তৈরি করে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে। আর এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

মুস্তফা কামাল বলেন, আমরা অর্থও রেখে দিয়েছি এ জন্য। ভ্যাকসিন পাওয়ার জন্য যখই প্রয়োজন হবে তখন যেন আমরা অর্থায়ন করতে পারি।

করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগে বিশ্বের প্রথম দেশ হিসেবে অনুমোদন দিয়েছে রাশিয়া। জানা গেছে, ইতিমধ্যে ২০টি দেশ রাশিয়ার কাছে ভ্যাকসিন চেয়ে আবেদন জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনার ভ্যাকসিনের জন্য অর্থ বরাদ্দ আছে: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৫:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০