ঢাকা ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক সপ্তাহ পেছাল জাতিসংঘে ইরানবিরোধী প্রস্তাব নিয়ে ভোটাভুটি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার উত্থাপিত প্রস্তাবের ওপর ভোটাভুটি এক সপ্তাহের জন্য পিছিয়ে দেয়া হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি কেলি ক্রাফট এ তথ্য জানিয়েছেন।

তিনি সৌদি নিউজ চ্যানেল আল-আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে তৈরি করা প্রস্তাবের খসড়ার ওপর ভোটাভুটি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। প্রস্তাবটির পক্ষে চীন ও রাশিয়ার সমর্থন না পাওয়ার পর দৃশ্যত ওয়াশিংটন ভোটাভুটি পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিল।
কেলি ক্রাফট তার দেশের তৈরি খসড়ার পক্ষে চীন ও রাশিয়াকে টানার লক্ষ্যে ওই সাক্ষাৎকারে দাবি করেন, নিরাপত্তা পরিষদের সদস্যদেরকে এখন ‘ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন’ অথবা ‘মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি’র মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার প্রস্তাবটির খসড়া ভোটাভুটির জন্য নিরাপত্তা পরিষদে তুলবে বলে গত কয়েকদিন ধরে বলা হচ্ছিল।

ইরানের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রয়েছে তা আগামী ১৮ অক্টোবর প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে। ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাবে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে। কিন্তু মার্কিন সরকার এ নিষেধাজ্ঞা নবায়নের চেষ্টা করছে। যদিও ভেটো ক্ষমতাসম্পন্ন দুই দেশ চীন ও রাশিয়া আমেরিকার এ পরিকল্পনার ঘোর বিরোধিতা করেছে। বেইজিং ও মস্কো বলেছে, তারা চোখ বন্ধ করে এ প্রস্তাবের বিপক্ষে ভো্ট দেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এক সপ্তাহ পেছাল জাতিসংঘে ইরানবিরোধী প্রস্তাব নিয়ে ভোটাভুটি

আপডেট সময় ০৪:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০