ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘শয়তান আমাকে বাঁচতে দিল না’ লিখে কলেজছাত্রের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় চিরকুট লিখে গলা কেটে রোমান (২৩) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার রাতে পৌর এলাকার বামনহাটার মধ্যপাড়া এলাকা থেকে চিরকুটসহ তার মরদেহ উদ্ধার করা হয়।

চিরকুটে রোমান লিখেছেন– শয়তান আমাকে বাঁচতে দিল না।

নিহত রোমান ভূঞাপুর পৌর এলাকার বামনহাটার মধ্যপাড়ার খন্দকার কামাল হোসেনের ছেলে।

এ ঘটনায় স্থানীয় কাউন্সিলর আমিনুল ইসলাম জানান, রাতে কোনো একসময়ে গলায় ধারালো একটি ছুরি চালিয়ে ওই কলেজছাত্র আত্মহত্যা করেন। এ সময় গোঙানির শব্দ শুনে তার বাবা-মা দরজা ভেঙে রুমে ঢুকে ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখেন।

ছেলেকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ভূঞাপুর থানার ওসি (তদন্ত) এনামুল হক চৌধুরী জানান, কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া যায়।

স্থানীয়রা বলছেন, রোমান মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। চিরকুটে রোমান লিখেছেন– শয়তান আমাকে বাঁচতে দিল না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘শয়তান আমাকে বাঁচতে দিল না’ লিখে কলেজছাত্রের আত্মহত্যা

আপডেট সময় ০৪:৩৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০