ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব

সৌদি নিয়ে মন্তব্য করায় সমালোচনার মুখে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সৌদি আরবের বিরুদ্ধে মন্তব্য করে দেশের ভেতরে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের আবেদনে রিয়াদ সাড়া না দেওয়ায় মন্তব্য করেছিলেন তিনি। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বার্ষিক ৩.২ বিলিয়ন ডলারের তেল বাকিতে দেওয়ার চুক্তিটি দুই মাস আগে শেষ হয়ে গেছে। এই চুক্তি পুনরায় নবায়নের বিষয়ে সিদ্ধান্ত মুলতবি রেখেছে রিয়াদ।

কোরেশি এমন সময় মন্তব্য করলেন, যখন পাকিস্তানের সঙ্গে তেল সরবরাহ চুক্তির মেয়াদ দুই মাস আগে শেষ হয়ে গেলেও চুক্তিটি নবায়ন করেনি সৌদি আরব।
কিছু পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, সৌদি আরবের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির কাশ্মীর প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য।

কিছু দিন আগে একটি টেলিভিশনের টকশোতে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওআইসি যদি কাশ্মীর নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক না ডাকে, তবে পাকিস্তান অপেক্ষা করবে না। সেক্ষেত্রে আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নিপীড়িত কাশ্মীরিদের পাশে দাঁড়াতে এবং তাদের সমর্থন করার জন্য ইসলামি দেশগুলোর একটি বৈঠক আহ্বান করতে বলবো।’

পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা ঠিক, সৌদি আরবের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকা সত্ত্বেও আমরা অবস্থান নিচ্ছি। আমরা কাশ্মীরিদের দুর্ভোগ নিয়ে আর চুপ করে থাকতে পারি না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক প্রেমিকের বিয়ে মেনে নিতে না পেরে প্রেমিকার অদ্ভুত কাণ্ড

সৌদি নিয়ে মন্তব্য করায় সমালোচনার মুখে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০