ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন আইনি যা সুবিধা সবই পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

তোমার স্পর্শেই আমি পরিণীতা, রাজকে শুভশ্রী

আকাশ বিনোদন ডেস্ক : 

কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম তারকা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। বাণিজ্যিক ছবির নায়িকা হিসেবেই তার পরিচিতি। কিন্তু গত বছর মুক্তি পাওয়া ‘পরিণীতা’ ছবিটিতে তার চরিত্র, অভিনয়, লুক অবাক করেছে দর্শকদের। সেখানে এক অন্য শুভশ্রীকে দেখেছেন সবাই।

মাত্র কয়েকদিন পর এক বছর পূর্ণ হবে সেই ‘পরিণীতা’ ছবি মুক্তির। এই ছবিতে শুভশ্রী অভিনীত মহুল চরিত্রটি দর্শকদের মনে এমন ভাবে দাগ কেটেছে যে, এখনও তা চর্চিত বিভিন্ন মহলে। এছাড়া ছবির গানও কিন্তু এখনো টিকে রয়েছে নেটিজেনদের প্লে লিস্টে।

তবে বর্তমানে কাজ থেকে একেবারেই দূরে শুভশ্রী। কারণ তিনি মা হতে চলেছেন। তাই এখন শ্যুটিং থেকে খানিক বিশ্রাম নিয়ে নিজের মতো সময় কাটাচ্ছেন নায়িকা। গান শোনা, লেখালেখি, সেই সঙ্গে পছন্দের চকোলেট, আইসক্রিম দেদার খাচ্ছেন। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হওয়ার পর মন দিয়ে সংসারও করেছেন।

সেই ফাঁকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার মাতৃত্বের জার্নির বেশ কিছু ছবি শেয়ার করছেন শুভশ্রী। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের একটি ছবি শেয়ার করে স্বামী রাজ চক্রবর্তীর উদ্দেশ্যে লিখেছেন, ‘তোমার স্পর্শই আমাকে পরিণীতা করেছে। আমার জীবনে অন্যতম বিশেষ দিন আসছে।’

যেকোনো মেয়ের জীবনেই বিয়ে, প্রথম মাতৃত্বের স্বাদ- এই দিনগুলো গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। কাজেই এখন সব কাজ ফেলে সন্তানের জন্ম মুহূর্তের অপেক্ষায় রয়েছেন তারকা দম্পতি রাজ-শুভশ্রী। আপাতত মা হওয়ার জার্নিই মন দিয়ে উপভোগ করতে চান রাজের পরিণীতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন

তোমার স্পর্শেই আমি পরিণীতা, রাজকে শুভশ্রী

আপডেট সময় ১১:৩২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০