ঢাকা ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ান ভ্যাকসিন করোনামুক্ত বিশ্বের পথ দেখাবে: পুতিন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশ্বের প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন আনতে চলেছে রাশিয়া। আগামীকাল বুধবার বহুল প্রতীক্ষিত করোনার ভ্যাকসিন নথিভুক্ত করতে যাচ্ছে রাশিয়া সরকার। রাশিয়ার দাবি তাদের তৈরি ভ্যাকসিনের মাধ্যমে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

এদিকে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, কোভিড-১৯’র ভ্যাকসিন আবিষ্কারের পথে রুশ বিজ্ঞানীরা এরই মধ্যে পরীক্ষা-নিরীক্ষার সব ধাপ পার হয়ে এসেছেন। তারা প্রমাণ করেছেন এই ভ্যাকসিন নিরাপদ ও এটি কার্যকর।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের ওষুধটি এই মহামারীর বিরুদ্ধে খুব কার্যকর এবং এটি শুধু রাশিয়ার জন্য আশা জাগায়নি বরং গোটা বিশ্বের জন্যই সুখবর নিয়ে এসেছে। এক সময় সোভিয়েত ইউনিয়নের স্যাটেলাইটই মানবজাতিকে মহাশূন্যে নিয়ে গিয়েছিল। এবার রাশিয়ান এই ভ্যাকসিনটিও করোনামুক্ত বিশ্বের পথ দেখাবে।
রাশিয়ার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওলেগ গ্রিদনেভ জানিয়েছেন, আগামী ১২ আগস্ট সরকারিভাবে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন দেওয়া হবে। আর আগে শেষ মুহূর্তে দেখে নেওয়া হচ্ছে এই ভ্যাকসিন মানুষের শরীরে নিরাপদ কি না। সবার আগে স্বাস্থ্যকর্মী ও বয়ষ্কদের এই ভ্যাকসিন দেওয়া হবে।

চলতি বছরেই সাড়ে চার কোটির ভ্যাকসিন তৈরির কাজ করবে রাশিয়া। তবে এই ভ্যাকসিন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আমেরিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাশিয়ান ভ্যাকসিন করোনামুক্ত বিশ্বের পথ দেখাবে: পুতিন

আপডেট সময় ০১:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০